পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক

ছদ্মবেশে মিরপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক : মিরপুর বিআরটিএ, ঢাকা মেট্রো সার্কেল-১ অফিসে গ্রাহক হয়রানি ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগের প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় থেকে আজ রবিবার ২৮ জানুয়ারি, একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে গ্রাহক হিসেবে সেবা নিতে চাইলে দালালদের আনাগোনা দেখতে পায়। এছাড়া একাধিক দালাল তাদের পরিচিত বিআরটিএ সংশ্লিষ্টদের দ্বারা কাজ করিয়ে দেওয়ার আশ্বাস দেন।

এনফোর্সমেন্ট টিম একজন দালালকে হাতেনাতে ধরে এবং পরিচালক (ইঞ্জিনিয়ারিং) -কে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করে। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে উক্ত দালালকে সোপর্দ করা হয়।

সার্কেল পরিচালক সংশ্লিষ্ট শাখাসমূহের কর্মকর্তাগণকে বহিরাগত দালাল প্রবেশের বিষয়ে সতর্ক করেন। দালাল ও তাদের সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে তিনি দুদক টিমকে জানান। অভিযানকালে সংগৃহীত তথ্যাবলি ও রেকর্ডপত্র যাচাইপূর্বক এনফোর্সমেন্ট টিম দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু

ছদ্মবেশে মিরপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান

আপডেট টাইম : ০৬:৫০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪