অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

বিআরটিএ’র উত্তরা কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই দালালের কারাদণ্ড

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল -৩ (উত্তরা) কার্যালয়ে দালালীর অভিযোগে দুইজনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বেলা ১১টার দিকে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত-৩ ও ৪ এর পৃথক অভিযানে মো. মুরাদ মোল্লা (২২) এবং মুহাম্মদ তরিকুল ইসলাম (৩৫) নামে দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, পৃথক দুটি টিম এক সঙ্গে অভিযান পরিচালনা করে পাঁচজনকে আটক করে। পরবর্তীতে শুনানি চলাকালে দুইজন দোষ স্বীকার করেন। তাদের দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়া হয়। অন্য তিনজন শুনানিতে নির্দোষ প্রমাণ হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।
অভিযানের বিষয়ে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত-৬ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার বলেন,বিআরটিএ চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে দালালবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে এবং বিআরটিএ দালালমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে।

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

বিআরটিএ’র উত্তরা কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই দালালের কারাদণ্ড

আপডেট টাইম : ০৫:১৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫