পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রূপগঞ্জে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে ‘ওয়েলকেয়ার গ্রীনসিটি’র কর্মকর্তার বিরুদ্ধে থানায় জিডি Logo পাটগ্রামে সাংবাদিকদের সঙ্গে এমপি রাজিবের মতবিনিময়, দুস্থদের মাঝে চেক বিতরণ Logo পাটগ্রাম সীমান্তে পুশইনের জন্য আনা ১২ জনকে রাতের আঁধারে ফেরত নিল বিএসএফ Logo বিআরটিএ ঢাকা মেট্রো-১, সার্কেলের সহকারী পরিচালক জিয়াউর রহমান’কে নিয়ে মিথ্যা অপপ্রচার ফেসবুক পেজে Logo পাটগ্রামের বুড়িমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত চার পরিবারকে এমপির গরু উপহার Logo প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে উন্নয়ন করতে হবে: শেখ রবিউল আলম Logo লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি Logo হাতীবান্ধা-পাটগ্রামের ৬৫ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo দুর্গাপূজায় পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর ৮ দিন বন্ধ Logo বুড়িমারী স্থলবন্দরের উন্নয়ন প্রকল্পে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি

দেশনেত্রী, গণতন্ত্রের মা ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে যৌথ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিআরজেইউ) সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম।
বিবৃতিতে বিআরজেইউর নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠার পেছনে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ও অনুপ্রেরণা রয়েছে। ২০০০ সালে জাতীয় প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে সাংবাদিক নেতা শওকত মাহমুদকে বেগম খালেদা জিয়া প্রশ্ন করেছিলেন ফেডারেল সাংবাদিকদের দেখলাম, প্রেস ক্লাবের সাংবাদিকদের দেখলাম, ইউনিয়নের সাংবাদিকদেরও দেখলাম; কিন্তু মফস্বলের সাংবাদিকেরা কোথায়? নেত্রীর সেই প্রশ্ন ও ইশারার পরই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের যাত্রা শুরু হয়।
তারা বলেন, সময়ের পরিক্রমায় অনেকে নানা নামে সংগঠন গড়ে তুলেছেন। কিন্তু বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন প্রতিষ্ঠার পর থেকে জাতীয়তাবাদী দলের আদর্শ ও মুক্ত গণমাধ্যমের চেতনার সঙ্গে আপসহীনভাবে কাজ করে আসছে।
বিআরজেইউ’র সভাপতি ও মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের অন্যতম প্রধান নেত্রী। তাঁর অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে ‘ওয়েলকেয়ার গ্রীনসিটি’র কর্মকর্তার বিরুদ্ধে থানায় জিডি

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি

আপডেট টাইম : ০৭:৩৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬