অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo পাটগ্রামে জীবনের ঝুঁকি নিয়ে ভেলায় নদী পারাপার, ব্যাহত কোমলমতি শিশুদের শিক্ষা Logo দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল Logo লালমনিরহাটে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত ‎ Logo রুপগঞ্জ প্রেসক্লাব কমিটির সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসাইন Logo লালমনিরহাটে শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসার নৈশপ্রহরী গ্রেপ্তার Logo প্রবাসীর স্ত্রীর বাড়িতে হামলা ও মারধরের ঘটনায় বহিষ্কারের কয়েক ঘন্টা পরেই গ্রেফতার কৃষক দল নেতা Logo অনুমোদনহীন স্লিপার বাস তৈরি ও মেরামত গ্যারেজ এ বিআরটিএ মোবাইল কোর্টে আড়াই লক্ষ টাকা জরিমানা Logo অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান বিআরটিএ’ র Logo চট্টগ্রাম বিআরটিএ’তে দালালবিরোধী অভিযান, ২ জনের কারাদণ্ড

রুপগঞ্জ প্রেসক্লাব কমিটির সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসাইন

৫৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে রূপগঞ্জ প্রেসক্লাবের। কমিটিতে ইনকিলাব ও বাংলাভিশনের খলিল শিকদারকে সভাপতি এবং নিউজ টোয়েন্টিফোর স্যাটেলাইট টেলিভিশনের মো: আলম হোসাইন করা হয়েছে।

রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। এ সময় কমিটির অন্যান্য পদে নির্বাচিতদের নামও ঘোষণা করা হয়। পাশাপাশি আট সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ রাখা হয়েছে।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন এশিয়ান টিভির শহীদুল্লাহ গাজী ও আগামীর সময়ের এ এইচ মিলন। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্টার নিউজের এস এম শাহাদাত ও জিটিভির আশিকুর রহমান হান্নান।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বিজয় টিভির শরীফ আহমেদ লিটন, সমকালের জিয়াউর রাশেদ ও সময়ের আলোর রাশেদুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে বাংলাদেশ প্রতিদিনের জাহাঙ্গীর আলম হানিফকে এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন বাংলা টিভির সোহেল কিরণ।

অর্থবিষয়ক সম্পাদক হয়েছেন গ্রিন টিভি ও প্রতিদিনের বাংলাদেশের সাইফুল ইসলাম। ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এনটিভির শাকিল আহমেদ এবং সহ-ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হয়েছেন দৈনিক যায়যায়দিনের ইসলামিক টিভির আল-আমিন।

তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হয়েছেন কালবেলার জাহাঙ্গীর মাহমুদ। আইন ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র আইনজীবী মাজেদুল হক মোল্লা সোহাগ। দপ্তর সম্পাদক হয়েছেন আমাদের সময়ের শহিদুল করিম বিপ্লব এবং প্রচার সম্পাদক হয়েছেন দৈনিক খবরের কাগজের রুবেল শিকদার।

মহিলা বিষয়ক সম্পাদক করা হয়েছে দৈনিক প্রভাতের পুনম ফেরদৌসকে। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন কান্ট্রি টুডের রুহুল আমিন, নিউজ বাংলাদেশ ডটকমের মনজুরুল কবির বাবু, সিএনএন বাংলার সাইদুর রহমান, ভোরের পাতার ফরহাদুল কবির, আজকের বাংলার মাকসুদুল হক তুষার ও নারায়ণগঞ্জ পোস্টের মেহেদী হাসান ফরহাদ।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি মো. খলিল শিকদার বলেন, “আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। রূপগঞ্জ প্রেসক্লাবের উন্নয়ন ও আধুনিকায়নে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রেসক্লাবের জন্য নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার পাশাপাশি জাতীয় প্রেসক্লাবের আদলে রূপগঞ্জ প্রেসক্লাবকে একটি আধুনিক ও সুসংগঠিত প্রতিষ্ঠানে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে”।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আলম হোসাইন বলেন, “আমাকে নির্বাচিত করায় আপনাদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও অকৃত্রিম কৃতজ্ঞতা। নতুন মেয়াদে আমাদের পথচলায় প্রতিটি পদক্ষেপ নেওয়া হবে সমন্বিত উদ্যোগে। কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের ভিত্তিতে রূপগঞ্জ প্রেসক্লাবের সব কার্যক্রম আরও গতিশীল ও ত্বরান্বিত করা হবে”।

তিনি আরও বলেন, “সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি একটি দায়িত্ব। আমাদের প্রধান লক্ষ্য হবে রূপগঞ্জের আনাচে-কানাচে লুকিয়ে থাকা মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা নির্ভীকভাবে গণমাধ্যমে তুলে ধরা। সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে সাংবাদিকরা যেন নির্দ্বিধায় কাজ করতে পারেন, সে জন্য প্রেসক্লাবের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা ও সার্বিক সুরক্ষা নিশ্চিত করা হবে”।

নতুন কমিটির মাধ্যমে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও ঐক্য আরও সুদৃঢ় করার পাশাপাশি রূপগঞ্জ ও দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রুপগঞ্জ প্রেসক্লাব কমিটির সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসাইন

আপডেট টাইম : ১০:২৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬