
নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ টাকা সিজার মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, মঙ্গলবার ভোরে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর পঁয়ষট্টিবাড়ী বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ৮৪৫ এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের প্রধানপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে বিভিন্ন ধরনের ১৪০ পিস অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক করা হয়। আটক করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৭ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, সীমান্তে অবৈধ চোরাচালান প্রতিরোধ, রাষ্ট্রীয় রাজস্ব সুরক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মো:রশিদুল ইসলাম 






















