পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস

আফগান সেনার গুলিতে মার্কিন কমান্ডার নিহতঃ আহত আরো ১৫

বাংলার খবর২৪.কম: 500x350_e2c0b3ddbe09437288143216ccb54b10_86987_1আফগানিস্তানের সামরিক একাডেমিতে এক আফগান সেনার গুলিতে মার্কিন মেজর জেনারেল হ্যারল্ড গ্রিন নিহত হয়েছেন।
রাজধানী কাবুলের পশ্চিমে অবস্থিত বৃটিশ সামরিক বাহিনী পরিচালিত সেনা একাডেমিতে মঙ্গলবার এ গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এটি কাবুল এএনএ অফিসার একাডেমি নামেও পরিচিত। আফগানিস্তানে এখন পর্যন্ত নিহতদের মধ্যে তিনিই সর্বোচ্চ মার্কিন সেনা কর্মকর্তা।

এছাড়াও গুলিতে আহত হয়েছে এক আফগান জেনারেল এবং এক জার্মান ব্রিগেডিয়ার, দুই বৃটিশ এবং কয়েক জন মার্কিন সেনাসহ অন্তত ১৫ জন।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে দুদল আফগানের মধ্যে কথা কাটাকাটিকে কেন্দ্র করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছ।
তিন বছর আগে নিয়োগপ্রাপ্ত এক আফগান সেনা একটি গার্ড পোস্ট থেকে পদস্থ আফগান এবং বিদেশি সেনাদের ওপর গুলি বর্ষণ করে বলে আফগান প্রতিরক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে।

গুলি ছোঁড়ার জন্য মার্কিনিদের ইস্যু করা এম১৬ রাইফেল ব্যবহার করেছে ওই সেনা। তাকে পরে গুলি করে হত্যা করা হয়েছে। অবশ্য নিহত সেনার নাম-পরিচয় জানা যায়নি।

গুলিবর্ষণের ঘটনায় আহতদের মধ্যে সামরিক একাডেমির পরিচালক জেনারেল গুলাম সাখিও রয়েছেন।

চলতি বছর শেশে আফগানিস্তানে মাত্র ১০ হাজার মার্কিন সৈন্য মোতায়েন থাকবে। ২০১৬ সালের মধ্যে সব মার্কিন সেনাকে আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেয়া হবে।

এদিকে ভিয়েতনাম যুদ্ধের পর এই প্রথম মার্কিন সেনাবাহিনীর মেজর জেনারেল পর্যায়ের এক সেনা কর্মকর্তা নিহত হলেন। পেন্টাগন একে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দাবি করে বলেছে, আফগান ও বিদেশি সেনাদের মধ্যে আস্থা ভেঙ্গে পড়েনি।

আফগান সেনার গুলিতে বিদেশি সেনা নিহত হওয়ার ঘটনাকে ‘গ্রিন অন ব্লু’ নামে অভিহিত করা হয়। এ ধরনের ঘটনাকে কথিত ‘অভ্যন্তরীণ হামলা’ বলেও অভিহিত করা হয়।

কথিত ‘অভ্যন্তরীণ হামলাকে পেন্টাগন আফগানিস্তানে সবচেয়ে ‘মারাত্মক হুমকি’ বলে অভিহিত করেছে। ২০১২ সালে দেশটিতে যত বিদেশি সেনা নিহত হয়েছে তাদের ১৪ শতাংশই আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের হামলায় নিহত হয়েছে।

২০১২ সালে এ জাতীয় ঘটনায় অন্তত ৪৪ জন ন্যাটো সেনা নিহত হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী

আফগান সেনার গুলিতে মার্কিন কমান্ডার নিহতঃ আহত আরো ১৫

আপডেট টাইম : ০৩:২৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০১৪