অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

আইএস নির্মূলে ‘সত্যিকার’ সহযোগিতা চান আসাদ

দামেশক: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বৃহস্পতিবার বলেছেন, ইসলামিক স্টেট গোষ্ঠীকে নির্মূলে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।

আসাদ বলেন, এ অঞ্চল এক নিশ্চায়ক সময় পার করছে। ফলাফল নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূণ বিষয় হচ্ছে জেহাদিদের বিরুদ্ধে ‘সত্যিকার ও আন্তরিক আন্তর্জাতিক সহযোগিতা’।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা আসাদের উদ্ধৃতি দিয়ে জানায়, ‘আইএস-এর নেতৃত্বাধীন সন্ত্রাসী গোষ্ঠী শূন্য থেকে উদ্ভূত হয়নি। বরং এটি যারা সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে তাদের ভুল ও আগ্রাসী নীতির ফল।’

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জেহাদিদের বিরুদ্ধে বাশার আল আসাদের সঙ্গে জোট করার কোনো সম্ভাবনার কথা নাকচ করে দেয়ার মাত্র কয়েক দিন পর প্রেসিডেন্ট আসাদ তার ক্ষমতাসীন বাথ পার্টির সদস্যদের উদ্দেশ্যে বক্তৃতাকালে এসব কথা বলেন।

ওবামা গত রোববার অস্ট্রেলিয়ায় বলেন, বাশার আল আসাদ তার দেশের অধিকাংশ জনগণের সঙ্গে বৈধতা হারিয়েছেন।

তিনি বলেন, সে কারণে আমরা আইএস’র বিরুদ্ধে তার সঙ্গে জোট করলে তা সিরিয়ায় আরো অধিকসংখ্যক সুন্নিকে আইএসআইএল’কে সমর্থনের দিকে ঠেলে দেবে এবং আইএস’র বিরুদ্ধে আমাদের আন্তর্জাতিক জোটকে দুর্বল করবে। সূত্র: এএফপি

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

আইএস নির্মূলে ‘সত্যিকার’ সহযোগিতা চান আসাদ

আপডেট টাইম : ০৫:৫০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০১৪