পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

অস্ট্রেলিয়ায় ধরা পড়েছে আরেকটি বিরাট সাদা হাঙ্গর

সিডনি: সিডনির বন্ডি বিচের নিরাপত্তা জালে একটি বিরাট মৃত হোয়াইট শার্ক ধরা পড়েছে। এটা জনপ্রিয় এই সৈকতে চলতি সপ্তাহে ধরা পড়া দ্বিতীয় সাদা হাঙ্গর।
কর্তৃপক্ষ শনিবার একথা জানায়।

নিউ সাউথ ওয়েলস ডিপার্টমেন্ট অব প্রাইমারি ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, সৈকতের উত্তর প্রান্ত থেকে প্রায় ৫০০ মিটার দূরে মৃত হাঙ্গরটি পাওয়া গেছে। এটিকে জাল থেকে সরিয়ে ফেলা হয়েছে।

শনিবার এক নারী মুখপাত্র বলেন, ‘আজ সকালে বন্ডি বিচের উত্তর প্রান্তের নিরপাত্তা জাল থেকে আনুমানিক ২.১৫ মিটার (৭ফুট) দীর্ঘ একটি পুরুষ হাঙ্গরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘জালে ১.১ মিটার দীর্ঘ একটি স্টিংরে (শক্তিশালী লেজওয়ালা শংকর মাছ) জীবিত ধরা পড়ে এবং সফলভাবে একে উদ্ধার করে পানিতে ছেড়ে দেয়া হয়।’

বুধবার ২.৫ মিটার দীর্ঘ একটি বিরাট হোয়াইট শার্ক পাওয়া গেছে। বন্ডি বিচে নিয়মিত জাল টানার সময় এটি পাওয়া যায়।

এই ভয়ঙ্কর প্রাণীগুলো থেকে সাঁতার কাটতে আসা মানুষকে সুরক্ষার জন্য নিরাপত্তা জালগুলো পাতা হয়েছে।

১৯৩৭ সাল থেকে সিডনি ও নিউ সাউথ ওয়েলসের জনপ্রিয় সৈকতগুলোর বিভিন্ন অংশে এই নিরাপত্তা জাল পাতা হচ্ছে। সূত্র: এএফপি

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

অস্ট্রেলিয়ায় ধরা পড়েছে আরেকটি বিরাট সাদা হাঙ্গর

আপডেট টাইম : ১২:২৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০১৪