পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মমতার সঙ্গে বাংলাদেশের সংসদীয় দলের বৈঠক

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সাথে বৈঠক করেছে বাংলাদেশের জাতীয় সংসদের প্রতিনিধি দল।

লে. কর্নেল (অব.) ফারুক খানের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দলটি শনিবার বিকেলে কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নে এই বৈঠকে মিলিত হন।

এ বৈঠকে ফারুক খান ছাড়াও উপস্থিত ছিলেন; জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, কাজী নাবিল আহমেদ এমপি, পংকজ দেবনাথ এমপি, অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি, নাহিম রাজ্জাক এমপি, মাহজাবিন খালেদ এমপি ও শফিকুল ইসলাম শিমুল এমপি।

আরও উপস্থিত ছিলেন; মুহম্মদ আরাফাত ও সুজিৎ নন্দী।

জানা গেছে, এদিন বিভিন্ন বিষয়ে তারা একে অপরের সঙ্গে আলাপ করেন। আলাপকালে বাংলাদেশের প্রতিনিধিদলকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, আমি বাংলাদেশকে ভালোবাসি। আমাদের ভাষা ও সংস্কৃতি একে অপরকে নিবিড় বন্ধনে আবদ্ধ করেছে। ভালবাসাকে সীমান্ত দিয়ে বিভক্ত করা যায় না। কারণ সব সমস্যারই সমাধান সম্ভব আলোচনার মাধ্যমে।

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্মৃতিচারণ করেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার ভূমিকার কথা উল্লেখ করেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গ সফরের আমন্ত্রণ জানান এবং নিজেও ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মমতার সঙ্গে বাংলাদেশের সংসদীয় দলের বৈঠক

আপডেট টাইম : ০২:৩৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০১৪