অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সিরিয়ায় সরকারি বাহিনীর বিমান হামলা : নিহত ৯৫, আহত ১২০

ডেস্ক : সিরিয়ায় সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৯৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১২০ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার লন্ডনভিত্তিক সিরিয়ান মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা এসওএইচআর এ তথ্য জানিয়েছে।

ইসলামিক স্টেটের (আইএস) শক্ত ঘাঁটি বলে পরিচিত উত্তরাঞ্চলীয় শহর রাকায় মঙ্গলবার চালানো এ হামলার পর এ পর্যবেক্ষক দল এ তথ্য দেন।

এসওএইচআর বলেছে, সরকারি যুদ্ধবিমান রাকা শহরের আইএস সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে অন্তত ১০ বার বোমা নিক্ষেপ করেছে।

এসব তথ্য স্থানীয় সূত্র ও এসওএইচআর’র মাঠ পর্যায়ের কর্মীদের পক্ষ থেকে পাওয়া বলে দাবি করছে সংগঠনটি।

তবে রাকা লক্ষ্য করে কোনো ধরনের সামরিক অভিযানের খবর প্রচার করেনি সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো।

গত সেপ্টেম্বরে আইএসবিরোধী অভিযান শুরুর পর এই অঞ্চলে বেশ কয়েক দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট।

সূত্র: সিএনএন

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সিরিয়ায় সরকারি বাহিনীর বিমান হামলা : নিহত ৯৫, আহত ১২০

আপডেট টাইম : ০৬:২৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০১৪