অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

যুক্তরাষ্ট্রে ফার্গুসনকাণ্ড বিক্ষোভে জাতিসংঘ মানবাধিকার কমিশনের উদ্বেগ

নিউইয়র্ক: জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জাইদ রাদ আল হুসেন মার্কিন বলেছেন, যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে যে হারে আফ্রিকান ও আমেরিকান যুবক নিহত হচ্ছে তাতে তিনি গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন।

একইসঙ্গে তিনি আমেরিকায় কৃষ্ণাঙ্গদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন।

গত মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জাইদ রাদ আল হুসেন মার্কিন এক বিবৃতিতে এসব কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র্রের জেলখানায় কালো মানুষরা অনেক বেশি হারে বন্দি রয়েছেন এবং তাদের মৃত্যুদণ্ড দেয়ার হারও তূলনামূলকভাবে অনেক বেশি।

তবে মিসৌরির এক গ্রাণ্ড জুরি যুক্তরাষ্ট্রের ফার্গুসন শহরে কৃষ্ণাঙ্গ যুবক মাইকেল ব্রাউনের হত্যাকারী শ্বেতাঙ্গ পুলিশ কর্মীকে দায় থেকে মুক্তি দেয়ার পর এই মন্তব্য করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার।

যুক্তরাষ্ট্রের পুলিশ নির্বিচারে আফ্রিকান ও আমেরিকান নাগরিকদের হত্যা করছে বলে তার বিবৃতিতে উল্লেখ করা হয়।

এছাড়া ফার্গুসন শহরে ১৮ বছরের এক নিরস্ত্র তরুণকে হত্যার দায় থেকে শ্বেতাঙ্গ পুলিশকে অব্যাহতি দেয়ার পর মঙ্গলবার দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে৷ বিক্ষোভকারীরা বিভিন্ন কার্যালয় ও গাড়িতে আগুন দেয় এবং দোকানপাটে লুটপাট করে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

যুক্তরাষ্ট্রে ফার্গুসনকাণ্ড বিক্ষোভে জাতিসংঘ মানবাধিকার কমিশনের উদ্বেগ

আপডেট টাইম : ০৭:০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০১৪