পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড।

লতিফের গ্রেফতারের কথা সংসদকে জানালেন স্পিকার

ঢাকা: টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীর গ্রেফতারের বিষয়টি সংসদকে অবহিত করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রোববার বিকালে দশম সংসদের চতুর্থ অধিবেশনে স্পিকার বিষয়টি সংসদকে অবহিত করেন।

এ সময় তিনি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থেকে পাওয়া লতিফ সিদ্দিকীর গ্রেফতার-সংক্রান্ত চিঠিটি উত্থাপন করেন। তিনি বলেন, “গত ২৬ তারিখ এ বিষয়ে চিঠি পেয়েছি। সেখানে বলা হয়েছে, সিআর মামলায় আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের পরে জেলহাজতে পাঠানো হয়েছে।”

স্পিকার আরো বলেন, “সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী এ ধরনের পত্র পেলে সংসদ অধিবেশন চললে যথাশিগগির সংসদে পাঠ করতে হয়। সে বিষয়টি মাননীয় সংসদ সদস্যদের অবহিত করছি।”

বিদেশে বসে পবিত্র হজ, ও তাবলিগ জামাত নিয়ে বিরূপ মন্তব্য করে মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যপদ থেকে অপসারিত হন আবদুল লতিফ সিদ্দিকী। এ ঘটনায় দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মামলা ও সমন জারি হয়। কিছুদিন বিদেশে থেকে গত রোববার দেশে ফেরেন তিনি। এর এক দিন পর তিনি ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করলে তাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড।

লতিফের গ্রেফতারের কথা সংসদকে জানালেন স্পিকার

আপডেট টাইম : ০৩:০৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০১৪