পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা

শ্রীলংকার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন ম্যাথুজ

কলম্বো: স্পোর্টস ফার্স্টের ব্যবস্থাপনায় এবং মবিটেল-এর পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো শ্রীলংকায় আয়োজিত প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সবচেয়ে মূল্যবান পুরস্কারটি জিতে নিয়েছেন শ্রীলংকান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। শ্রীলংকা জুড়ে হাজারো পুরুষ ও নারী ক্রীড়াবিদদের স্বীকৃতি দিতেই এই অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে বেশ কয়েকজন খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়েছে। প্রথমবারের মতো খেলোয়াড়দের প্রতিভাকে সম্মান জানিয়ে এই ধরনের আয়োজন পুরো শ্রীলংকা জুড়ে বেশ সাড়া ফেলেছে।

২০১৪ সালের জন্য প্ল্যাটিনাম অ্যাওয়ার্ডের জন্য ২২টি ইভেন্ট থেকে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ক্রীড়াবিদদের বেছে নেয়া হয়েছে। খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় একটি বিচারক প্যানেল থাকলেও বছরের সেরা জনপ্রিয় খেলোয়াড় নির্ধারিত করা হয়েছে জনগণের এসএমএস ভোটের মাধ্যমে।

অ্যাঞ্জেলো ম্যাথুজ ছাড়াও এখানে মনোনয়ন পেয়েছিলেন লাসিথ মালিঙ্গা, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, তিলকরত্নে দিলশান এবং তারকা বক্সার মাঞ্জু ওয়ানিয়ারাচ্চি। এই পুরস্কারের পাশাপাশি বেশ কয়েকজন সতীর্থকে পেছনে ফেলে লংকান অধিনায়ক বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও জিতে নিয়েছেন।

আজীবন সম্মাননা পেয়েছেন ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। বছরের সেরা মহিলা ক্রীড়াবিদ হিসেবে মনোনীত হয়েছেন ট্র্যাক এন্ড ফিল্ডে ৪০০ মিটার ও ২০০ মিটারে কমনওয়েলথ গেমসে প্রতিনিধিত্বকারী চান্দ্রিকা সুবাশীন। সেরা মহিলা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন জাতীয় দলের অধিনায়ক চামারি আতাপাত্তু। সূত্র: ওয়েবসাইট

Tag :

পাটগ্রাম সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ

শ্রীলংকার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন ম্যাথুজ

আপডেট টাইম : ০৩:০৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০১৪