পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা

দ্বিতীয় ম্যাচেও হকিতে বাংলাদেশের জয়

ঢাকা : অনুর্ধ্ব-২১ এএইচএফ কাপ হকিতে ১০-০ গোলের বিশাল ব্যবধানে থাইল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় ম্যাচেও জয়ে তুলে নিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-২১ হকি দল। খেলার দ্বিতীয়ার্ধে পাঁচটি করে মোট দশটি গোল করে নেন স্বাগতিকরা। এর আগে সোমবার নিজেদের প্রথম ম্যাচে ৭-০ গোলে চাইনিজ তাইপেকে হারায় বাংলাদেশ।

মঙ্গলবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে খেলার ৩মিনিটের মাথায় সরাসরি হিটে বাংলাদেশকে প্রথম গোল এনে দেয় সারোয়ার। এরপর শুরু হয় বাংলাদেশের গোল উৎসব। ম্যাচের ০৭ মিনিটে থাই কীপারকে ফাঁকি দিয়ে জালে বল ঝড়ান খোরশেদুর (২-০)। আবারো ১১ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলীয় তৃতীয় গোল পূরণ করেন খোরশেদুর। ২১ মিনিটে থাইল্যান্ডের ডিফেন্ডারদের কাটিয়ে একক প্রচেস্টায় গোল করে মিলন (৪-০)। প্রথমার্ধে শেষ হওয়ার আগে আরো একটি গোল করে খোরশেদুর। এরপর ৫-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে ৩৯ মিনিটে মিলনের পাসে কৌশিকের হিটে বাংলাদেশের ষষ্ঠ গোল হয় (৬-০)। ৪১ মিনিটে একক প্রচেস্টায় গোল করে মিলন (৭-০)। এরপর ৪৪ মিনিটে রোমানের সুযোগ সন্ধানি গোল (৮-০)। ৪৮ মিনিটে সারোয়ারের পাস থেকে কৌশিক আবারো গোল করেন (৯-০)। ৫৭ মিনিটে দলীয় দশম গোল করেন সারোয়ার। এরপর খেলা শেষ পর্যন্ত আর কোনো গোল করতে পারি নি উভয় দল। বাংলাদেশের হয়ে খোরশেদ, মিলন। এ ছাড়া দুইটি গোল করেন কৌশিক।

উল্লেখ্য, ৪ ডিসেম্বর বিকেল ৩টায় বাংলাদেশের মুখোমুখি হবে ওমান।

Tag :

পাটগ্রাম সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ

দ্বিতীয় ম্যাচেও হকিতে বাংলাদেশের জয়

আপডেট টাইম : ০২:২৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০১৪