অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পাত্রপক্ষের কটূক্তি, বিয়ে ভেস্তে দিল কনে

কলকাতা: রীতিমতো কাগজে বিজ্ঞাপন দেখে মঙ্গলবার বিয়ে হয় শ্রীরামপুরের মেয়েটির। পাত্র বিদেশে কর্মরত, সুশিক্ষিত। সব কিছুই ঠিকঠাক ছিল। কিন্তু বিপত্তি ঘটল বিয়ের অনুষ্ঠান শেষে, ওই রাতেই।

কনের গয়নার ওজন কম। বিয়ের পিঁড়িতে বসে শ্বশুড়বাড়ির লোকজনের নানা গুঞ্জন কানে আসছিল কনের। শুধু তাই নয়, এর পাশাপাশি তার পরিবারকেও নানা কটূক্তি করতে থাকে বরপক্ষ। শেষে সহ্য করতে না পেরে বুধবার ভোরে পুলিশের দ্বারস্থ হয় মেয়েটি।

অভিযোগ, যৌতুক হিসেবে কিছুই নেবে না বলে আগেই জানিয়ে দিয়েছিল পাত্রপক্ষ। এর পর রেজিস্ট্রিও হয়ে যায়। কিন্তু বিয়ের কয়েক সপ্তাহ আগে বরপক্ষ তাদের কাছ থেকে দেড় ভরি সোনার আংটি, তিন ভরি সোনার হার এবং সেগুন কাঠের খাট যৌতুক হিসেবে দাবি করে। কিন্তু পাত্রীপক্ষের তা দেওয়ার সামর্থ নেই বলে জানিয়ে দেওয়া হয়। এর পরে বিয়ের অনুষ্ঠানে পাত্রপক্ষ গয়না নিয়ে কুরুচিকর মন্তব্য করে বলে অভিযোগ। এ দিন মেয়েটি পুলিশের কাছে সমস্ত ঘটনা জানিয়ে তিনি বলেন, “ভবিষ্যতের কথা ভেবে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। যে পরিবার বিয়ের দিনই এই রকম আচরণ করে তারা বিয়ের পরে কী করবে? আমি বিয়ে ভেঙে দিতে চাই।”

মেয়েটির পাশে দাঁড়িয়েছে পুলিশ। বিয়ে হয়ে গেলেও খালি হাতে বাড়ি ফেরে পাত্রপক্ষ। এ দিনই তাদের বিবাহ বিচ্ছেদের মামলা রুজু হবে বলে পুলিশের তরফ থেকে জানা গিয়েছে।– ওয়েবসাইট।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পাত্রপক্ষের কটূক্তি, বিয়ে ভেস্তে দিল কনে

আপডেট টাইম : ০২:২৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০১৪