অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মালদ্বীপে বাংলাদেশ নৌবাহিনীর বিশুদ্ধ পানি বিতরণ

ঢাকা : বিশুদ্ধ পানির সংকট মোকাবেলায় মালদ্বীপে সুপেয় পানি বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্রজয়’।

বৃহস্পতিবার দুপুর ২টায় ‘সমুদ্রজয়’ জাহাজটি মালদ্বীপের রাজধানী মালে বন্দরে পৌঁছায়।

পরে আনুষ্ঠানিকভাবে জাহাজের অধিনায়ক মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী কর্নেল আহমেদ নাজিম (অব.) এর নিকট বিশুদ্ধ বোতলজাত পানি এবং ডিস্যালাইনেশন প্ল্যান্ট হস্তান্তর করা হয়।

এসময় মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এএসএমএ আউয়াল, এনডিসি, পিএসসি, স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা টাস্ক ফোর্সের কমান্ডারসহ মালদ্বীপ সরকারের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর মালদ্বীপের রাজধানী মালে এর ওয়াটার ও সুয়ারেজ কোম্পানি জেনারেটরে আগুন লাগলে শোধনাগার ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় এবং পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এতে রাজধানী মালেতে প্রায় লক্ষাধিক মানুষ চরম পানি সংকটে পড়ে।

এ প্রেক্ষিতে দেশটির সরকার গত ৫ ডিসেম্বর জাতীয় বিপর্যয় ঘোষণা করে। বাংলাদেশ সরকারের নির্দেশনায় অতি স্বল্প ও দ্রুততম সময়ে নৌবাহিনী জাহাজ ‘সমুদ্রজয়’ মালদ্বীপে জরুরি ভিত্তিতে এক লাখ লিটার (১০০ টন) বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ভ্রাম্যমাণ পাঁচটি ডিস্যালাইনেশন প্ল্যান্ট নিয়ে মালদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে।

বর্তমানে দেশটিতে প্রধান পানি শোধনাগারের সমস্যা আংশিকভাবে নিরসনের মাধ্যমে শহরে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। তবে দেশটির এই পানি সরবরাহ ব্যবস্থা বর্তমানে পর্যাপ্ত নয়। তাই বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘সমুদ্রজয়’ দেশটির জরুরি পানি সংকট মোকাবেলায় নিজস্ব প্ল্যান্টে প্রতিদিন ১০ টন সুপেয় পানি উৎপাদনের ক্ষমতা নিয়ে রাজধানী মালে বন্দরে অবস্থান করছে। ১৪ ডিসেম্বর সমুদ্রজয় জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে মালদ্বীপ ত্যাগ করবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মালদ্বীপে বাংলাদেশ নৌবাহিনীর বিশুদ্ধ পানি বিতরণ

আপডেট টাইম : ০৩:৫১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০১৪