অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

নিলামে কেনা নোবেল পদক ফেরত দিচ্ছেন রাশিয়ান ব্যবসায়ী

নিউইয়র্ক: নিলামে কেনা নোবেল পদক ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন জেমস রাশিয়ার সবচেয়ে ধর্নাঢ্য ব্যক্তি অ্যালিশার উসমানভ।

গত সপ্তাহে ওয়াটসনের নোবেল পুরস্কারের স্বর্ণপদকটি উসমানভ কিনেছিলেন। ডিএনএর গঠন আবিষ্কারের জন্য এ পদক ওয়াটসনকে দেয়া হয়েছিল।

উসমানভ বলেন, স্বর্ণপদকটি ওয়াটসনেরই প্রাপ্য। বিজ্ঞানী ওয়াটসন এক প্রকার বাধ্য হয়েই নোবেল পুরস্কার হিসেবে প্রাপ্ত স্বর্ণপদকটি বিক্রি করেছিলেন। ৪৮ লাখ মার্কিন ডলার দাম দিয়ে একটি নিলাম থেকে নোবেলটি কিনেছিলেন উসমানভ।

ডিএনএর গঠন আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন জেমস ওয়াটসন, মরিস উইলকিন্স ও ফ্র্যান্সিস ক্রিক।

তাদের প্রত্যেককে একটি করে স্বর্ণপদক দেয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত সপ্তাহে নিলাম সংস্থা ক্রিস্টি নোবেলটি বিক্রি করে। টেলিফোনে দাম হেঁকে নোবেলটি কিনে নেন উসমানভ। তবে তার পরিচয় গোপন রাখা হয়েছিল।

এদিকে জীবিত অবস্থায় কোন নোবেল বিজয়ীর পুরস্কার নিলামে তোলার প্রথম ঘটনা ছিল এটি। জেমস ওয়াটসনের বয়স এখন ৮৬ বছর। জীবদ্দশায় নিলামে বিক্রি করা নোবেল ফেরত পাওয়ার ঘটনাও নজিরবিহীন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

নিলামে কেনা নোবেল পদক ফেরত দিচ্ছেন রাশিয়ান ব্যবসায়ী

আপডেট টাইম : ০৪:১৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০১৪