পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের Logo এলজিইডির দুর্নীতির বরপুত্র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলাম সমাচার -০১

ইতালির ব্রেসিয়া সিটির কাউন্সিলর পদে ৩ বাংলাদেশি

ইতালি : ইতালির অন্যতম শিল্পনগরী শহর ব্রেসিয়া সিটি করপোরেশনের নির্বাচনে স্থানীয় কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন তিন প্রবাসী বাংলাদেশি।

রোববার সকাল ৮ টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

প্রার্থীরা হলেন কাওসার জামান, আব্দুল করিম ও সামুয়েল রাশিদ।

এবারই প্রথম ব্রেসিয়া সিটির কোনো নির্বাচনে বাংলাদেশি অভিবাসী নির্বাচনে প্রার্থী হয়েছেন।

নির্বাচনে প্রার্থী কাওসার জামান ব্রেসিয়ার ফিউমিসেললো এলাকা থেকে নির্বাচন করছেন। সেখানে তিনি একক বাংলাদেশি অভিবাসি প্রার্থী। তার দেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের বারকোট গ্রামে।

তিনি আব্দুল নুরের (সুনু মিয়া) ছেলে। তিনি দীর্ঘ পঁচিশ বৎসর যাবত ইতালি প্রবাসী। এ সময়ে তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করে আসছেন।

এছাড়া তিনি রাজনীতিতেও সক্রিয়। ইতালির ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি’র রাজনীতির সাথে সম্পৃক্ত। সকল অভিবাসীর প্রিয় মুখ কাওসার জামান আশাবাদ ব্যক্ত করে বলেন, বিজয়ের মাসে ইতালির ব্রেসিয়াতে বাংলাদেশিদের আরেকটি বিজয়ের জন্য তাকে এবং বাংলাদেশি প্রার্থীদের বিজয়ী করতে সবার সমর্থন ও দোয়া প্রয়োজন। আশা করি সবাই আমাদের পাশে থাকবেন ।

ব্রেসিয়া সেন্টারের নর্থ এলাকা থেকে কাউন্সিলর পদের প্রার্থী আবদুল করিম। তিনি কুমিল্লা সিটি করপোরেশনের মহেশপুর, বাজার চৌযারা এলাকার হাজীজয়নাল আবেদীনের ছেলে।

আগামী এ নির্বাচনে সেন্টার উত্তর এলাকা থেকে আব্দুল করিম প্রার্থী হয়েছেন। তিনি সবার দোয়া কামনা করেছেন।

সবার প্রিয় মুখ আব্দুল করিম বলেন এখানে বাংলাদেশিরা বিজয়ী হলে ইতিহাসের সূচনা হবে। তিনি ব্রেসিয়াতে অবস্থানরত ভোটারদের ভোট ও সবার দোয়া চেয়েছেন। ব্রেসিয়া সেন্টারের নাক-বাংলা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক করিম স্ত্রী নার্গিস আক্তার মেয়ে মুনিরা, ভাই ইব্রাহিম খলিল ও ইউসুফকে নিয়ে ইতালিতে বাস করছেন।

এছাড়া সামুয়েল রাশীদ ও সেন্টারের নর্থ এলাকা থেকে কাউন্সিলর পদে নির্বাচন করছেন। এখানেও বাংলাদেশি ছাড়া আর অভিবাসী প্রার্থী নেই।

উল্লেখ্য, এবারই প্রথম অভিবাসীরা এ নির্বাচনে প্রার্থী ও ভোটাধিকার এর সুযোগ পেয়েছেন।

Tag :

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

ইতালির ব্রেসিয়া সিটির কাউন্সিলর পদে ৩ বাংলাদেশি

আপডেট টাইম : ০৪:৩৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০১৪