অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

অস্ট্রেলিয়ার ক্যাফেতে অস্ত্রের মুখে জিম্মি বেশ কয়েকজন

সিডনি: অস্ট্রেলিয়ার সিডনিতে এক ক্যাফেতে অস্ত্রের মুখে সেখানে আসা মানুষদের জিম্মি করেছে বন্দুকধারীরা। দেশটির টেলিভিশনে প্রচারিত এক ফুটেজে দেখা যায়, দেয়াল ঘেঁষে হাত উঁচু অবস্থায় ক্যাফেতে আসা কয়েকজন দাঁড়িয়ে আছে। ক্যাফে কর্তৃপক্ষ দাবি করেছে, সেখানে বন্দুকধারীরা ৪০ জনকে জিম্মি করে রেখেছে।

এছাড়া, আরবি অক্ষর লেখা একটি কালো পতাকাও দেখা যায় পেছনে। আইনশৃঙ্খলা বাহিনী এখন ক্যাফেটি ঘিরে রেখেছে।

তবে, কী দাবিতে বা উদ্দেশ্যে ক্যাফের সবাইকে জিম্মি করা হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

অস্ট্রেলিয়ার টেলিভিশনে প্রচারিত এক ফুটেজে একজন বন্দুকধারী এবং অন্তত তিনজন জিম্মিকে হাত উঁচু করে দেয়াল ঘেঁষে দাড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

সাধারণ নাগরিকদের এখন ওই এলাকার দিকে না যেতে আহ্বান জানিয়েছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। এছাড়া, সিডনি অপেরা হাউজ থেকেও কর্মী ও দর্শনার্থীদের সরিয়ে নেয়া হয়েছে।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের একজন জানিয়েছেন কিছুক্ষণ আগে ঘটনাস্থল থেকে গুলির আওয়াজ পাওয়া গেছে। তবে, এ তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, এ ঘটনাকে অত্যন্ত উদ্বেগের বিষয় বলে বর্ণনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী টনি অ্যাবট। অ্যাবট বলেছেন, অস্ট্রেলিয়ার আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষ ও প্রশিক্ষিত।

তারা দ্রুতই ঘটনা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন বলে তিনি বিশ্বাস করেন। তবে, ঠিক কী দাবিতে বা উদ্দেশ্যে ক্যাফের লোকজনকে জিম্মি করা হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।– বিবিসি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

অস্ট্রেলিয়ার ক্যাফেতে অস্ত্রের মুখে জিম্মি বেশ কয়েকজন

আপডেট টাইম : ০২:১২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০১৪