পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জনতা সমবায় কল্যাণ সমিতির উদ্যোগে বর্ণাঢ্য মিলন মেলা অনুষ্ঠিত Logo ধানের শীষ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন Logo অব্যাহতি পাওয়া বিএনপি নেতা জব্বার মৃধার পাশে দাঁড়ালেন ড.মাসুদ Logo আগামী নির্বাচন সহজ নয়, একটি ভোটও নষ্ট করা যাবে না: সালাম Logo ‘আমি আপনার আপু নই’: সম্বোধন নিয়ে বির্তকে কালীগঞ্জের ইউএনও Logo শীতার্তদের মাঝে লালমনিরহাট জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ Logo বুটেক্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৪ হাজার ৫০০ শিক্ষার্থী Logo এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী সাইফুল কবিরের ঘুষ বানিজ্য, নামে বেনামে সম্পদের পাহাড় Logo লালমনিরহাটের পাটগ্রামে বিরল প্রজাতির শকুন উদ্ধার Logo হাতীবান্ধায় সীমান্ত সুরক্ষায় বিজিবির নতুন ক্যাম্পের যাত্রা শুরু

কৃষ্ণাঙ্গ কিশোর হত্যার প্রতিবাদে উত্তাল আমেরিকা

বাংলার খবর২৪.কম,usa_47878ডেস্ক : কৃষ্ণাঙ্গ কিশোর হত্যার জেরে পুলিশ ও প্রতিবাদীদের সংঘর্ষে উত্তাল হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির ফার্গুসন শহর। প্রতিবাদে শুক্রবারও রাস্তায় নেমে আসে কয়েক হাজার মানুষ।

প্রতিবাদীদের ঠেকাতে রায়ট গিয়ার পরে রাস্তায় নামে পুলিশ। পুলিশের অভিযোগ, প্রতিবাদীরা বাজারের সামনে দাঁড়িয়ে বাড়ি ফেরা সাধারণ মানুষের সর্বস্ব লুঠ করছিলেন।

পুলিশের দাবি, মিশেল ব্রাউন নামের ওই কৃষ্ণাঙ্গ কিশোর একটি দোকানে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কারণেই তার উপর গুলি চালানো হয়েছিল।

প্রসঙ্গত, প্রায় সপ্তাহখানেক আগে যুক্তরাষ্ট্রের ফার্গুসনে পুলিশের গুলিতে প্রাণ হারায় কৃষ্ণাঙ্গ এক কিশোর। তার মৃত্যুকে কেন্দ্র করে পুঞ্জীভূত হতে থাকে ক্ষোভ। দাবি ওঠে, আততায়ী পুলিশের পরিচয় প্রকাশ করার।

মিশেল হত্যাকে কেন্দ্র করে খেপে ওঠেন ওই অঞ্চলের কৃষ্ণাঙ্গ বাসিন্দারা। অভিযোগ ওঠে বর্ণ বিদ্বেষের। গত কয়েকদিন ধরে রাস্তায় নেমে প্রতিবাদ জানানো হয়। শুক্রবার আততায়ী পুলিশ অফিসারের পরিচয় প্রকাশ হওয়ার পর তার শাস্তির দাবিতে প্রতিবাদী হয়ে ওঠেন সাধারণ মানুষ।

ব্রাউনের বিরুদ্ধে যে দোকানটি ডাকাতির অভিযোগ উঠেছিল, সেই দোকানটির উপর হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে তাদের উপর পাথর ছোড়ে প্রতিবাদী জনতা।

সূত্র: নিউওয়ার্ক টামইমস, জি নিউজ

Tag :
জনপ্রিয় সংবাদ

জনতা সমবায় কল্যাণ সমিতির উদ্যোগে বর্ণাঢ্য মিলন মেলা অনুষ্ঠিত

কৃষ্ণাঙ্গ কিশোর হত্যার প্রতিবাদে উত্তাল আমেরিকা

আপডেট টাইম : ১১:২৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০১৪