অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

এরদোগান ওবামার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন

56449_Obama-and-Erdoganতুর্কি প্রধানমন্ত্রী রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, তিনি ফোনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন। সিরিয়া ও গাজা সঙ্ঘাত নিয়ে ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে দূরত্ব বাড়ার প্রেক্ষাপটে সোমবার রাতে সরকারপন্থি একটি টিভি চ্যানেলে প্রচারিত সরাসরি সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের কট্টোর বিরোধী এরদোগান। কিন্তু গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র দামাস্কাসের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণের অবস্থান থেকে সরে গেলে তুরস্ক ক্রুব্ধ হয়।

এরদোগান বলেন, ‘অতীতে আমি তার (ওবামা) সাথে সরাসরি কথা বলতাম। কিন্তু সিরিয়া প্রশ্নে প্রত্যাশিত কোনো ফল পাইনি। এখন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একে অপরের সাথে কথা বলেন।’

তিনি বলেন, ‘আমি [মার্কিন ভাইস প্রেসিডেন্ট] বাইডেনের সাথে কথা বলি। তিনি আমাকে ফোন করেন, কথা বলেন।

ওবামা ও এরদোগানের মধ্যে শেষ কথা হয়েছিল ২০ ফেব্রুয়ারি। এরপর হোয়াইট হাউজ এক প্রেস রিলিজ প্রকাশ করে এরদোগান বিভ্রান্তিকর সংলাপ প্রকাশ করেছেন বলে জানায়।

গাজায় ইসরাইলি হামলা প্রশ্নে ওয়াশিংটনের ভূমিকাতেও ক্রুব্ধ এরদোগান।

তিনি অভিযোগ করেছেন, গাজায় ইসরাইল ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ ও ‘গণহত্যা’ চালাচ্ছে। ইসরাইল প্রশ্নে এরদোগানের মন্তব্যকে ওয়াশিংটন ‘আক্রমণাত্মক ও ভুল’ বলে অভিহিত করেছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

এরদোগান ওবামার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন

আপডেট টাইম : ০৬:৩৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০১৪