অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের Logo এলজিইডির দুর্নীতির বরপুত্র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলাম সমাচার -০১

ইয়েমেনে সৌদির আঙুল পুড়ে যাবে: ইরানের হুঁশিয়ারি

২৬ মার্চ (রেডিও তেহরান): ইরানের জাতীয় সংসদের পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটির চেয়ারম্যান আলাউদ্দিন বরুজেরদি ইয়েমেনে সৌদি হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখিয়ে বলেছেন, ইয়েমেনে রিয়াদের আঙুল পুড়ে যাবে।

ইয়েমেনে আগ্রাসনের ফলে সৌদি রাজতন্ত্রের ক্ষতি হবে বলে হুঁশিয়ারি দিয়ে তিনি আজ এই মন্তব্য করেছেন।

বরুজেরদি আরো বলেছেন, বর্তমানে মুসলিম বিশ্ব যখন জটিল সংকটের মধ্যে রয়েছে তখন ইয়েমেনের বিরুদ্ধে সৌদি যুদ্ধ এ অঞ্চলে মারাত্মক পরিণতি বয়ে আনবে।

তিনি মার্কিন সরকারেরও কঠোর সমালোচনা করে বলেছেন, ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে সংকট সৃষ্টির পর আমেরিকা মুসলিম বিশ্বে আরেকটি সংকট সৃষ্টির চেষ্টা করছে।

এর আগে ইসলামী প্রজাতন্ত্র ইরান ইয়েমেনে সৌদি রাজকীয় বাহিনী ও তার পারস্য উপসাগরীয় মিত্র বাহিনীগুলোর হামলাকে ‘মার্কিন-মদদপুষ্ট আগ্রাসন ‘ এবং ‘বিপজ্জনক পদক্ষেপ’ বলে কঠোর নিন্দা জানিয়েছে।

ইয়েমেনে চলমান সৌদি বিমান হামলায় নারী এবং শিশুসহ অন্তত ২০ জন নিরীহ ও ৩৩ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। গত (বৃহস্পতিবার) রাত থেকে শুরু হওয়া সৌদি সরকারের এ হামলায় পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি রাজতান্ত্রিক সরকারের সশস্ত্র বাহিনীও অংশ নিচ্ছে বলে রিয়াদ দাবি করেছে। এরি মধ্যে ইয়েমেনের রাজধানী সানার পর উত্তরাঞ্চলীয় সা’দা শহরও এইসব রাজকীয় বাহিনীর হামলার শিকার হয়েছে বলে খবর এসেছে।

ইয়েমেনের জনপ্রিয় বিপ্লবী আন্দোলন আনসারুল্লাহর অনুগত হুথি যোদ্ধারা যখন বন্দর নগরী এডেনের কাছাকাছি পৌঁছেছে এবং সাবেক প্রেসিডেন্ট হাদির বাসভবন দখলের চেষ্টা করছে তখনই ইয়েমেনে সৌদি-নেতৃত্বাধীন ও মার্কিন মদদপুষ্ট হামলা শুরু হল।

Tag :

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

ইয়েমেনে সৌদির আঙুল পুড়ে যাবে: ইরানের হুঁশিয়ারি

আপডেট টাইম : ০৫:৪৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০১৫