পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক

ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

ডেস্ক : ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন| সভাকে অবহিত করা হয় যে, ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ৩১ মার্চ ২০২৬ তারিখে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার ২ (ঘ) নং সিদ্ধান্তে Signal Management Model বাস্তবায়ন বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এম শামসুল হক এর অংশগ্রহণে একটি সভা আহ্বান করতে হবে এবং সভার অগ্রগতিসমূহ মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করতে হবে মর্মে উল্লেখ রয়েছে। সে প্রেক্ষাপটে আজকের এ সভা আহবান করা হয়েছে মর্মে সভায় উল্লেখ করা হয়।
২। সভায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইনোভেশন টিম কর্তৃক ঢাকা শহরের যানজট নিরসনে “জিরো সিগনাল ট্রাফিক ম্যানেজমেন্ট মডেল” বিষয়ে উপস্থাপনা করা হয়। এ বিষয়ে সভাকে অবহিত করা হয় যে, এ মডেলের আওতায় ঢাকা শহরের উত্তর দক্ষিণে অবস্থিত প্রধান ৫টি সড়কের ১০৫ কি. মি. রাস্তা এক্সপ্রেসওয়ে হবে। বিদ্যমান ইন্টারসেকশনগুলোতে ওভারপাস/আন্ডারপাস, ইন্টারচেঞ্জ, আন্ডারপাস ইউ-লুপ/ওভারপাস ইউ-লুপের মাধ্যমে নির্বিঘ্নে যান চলাচল করতে পারবে। রিক্সাসহ অন্যান্য ধীরগতির গাড়ির জন্য লোকাল লেন ব্যবহার করা হবে। মানুষ পারাপারের জন্য থাকবে প্রয়োজনীয় ফুটওভার ব্রীজ/আন্ডারপাস ওয়াকওয়ে। এ মডেল বাস্তবায়নের জন্য সর্বমোট ৩৭ টি স্থানে অবকাঠামো নির্মাণের প্রয়োজন হবে। এ বিষয়ে একটি থ্রি-ডি অ্যানিমেটেড ভিডিও সভায় প্রদর্শন করা হয়।

৩। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইনোভেশন টিম কর্তৃক উপস্থাপিত “জিরো সিগনাল ট্রাফিক ম্যানেজমেন্ট মডেল” বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এক্ষেত্রে উল্লেখ করা হয় যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যে প্রস্তাব উপস্থাপনা করা হয়েছে সেখানে শুধুমাত্র যানবাহন চলাচলের বিষয়টি বিবেচনা করা হয়েছে কিন্তু পথচারী চলাচল, স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী বা অফিসে পায়ে হেঁটে যাওয়ার বিষয়টি বিবেচনায় আনা হয়নি। এ মডেলের আওতায় যে ৩৭টি স্থানে অবকাঠামো নির্মাণের জন্য প্রস্তাব করা হয়েছে, তার মধ্যে কিছু জায়গায় অবকাঠামো নির্মাণ করা সম্ভব হলেও বাকিগুলোতে অবকাঠামো নির্মাণ করা সম্ভব হবে কি-না তা কারিগরিভাবে পরীক্ষা করা প্রয়োজন। সভায় উল্লেখ করা হয় যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইনোভেশন টিম কর্তৃক উপস্থাপিত “জিরো সিগনাল ট্রাফিক ম্যানেজমেন্ট মডেল” এর আওতায় ইন্টারসেকশনগুলোতে যে ওভারপাস/আন্ডারপাস, ইন্টারচেঞ্জ, আন্ডারপাস ইউ-লুপ/ওভারপাস ইউ-লুপ নির্মাণের প্র্রস্তাব করা হয়েছে তা কারিগরিভাবে যাচাই করার পাশাপাশি আধুনিক পার্কিং ব্যবস্থা, পথচারীদের জন্য Sky Walk এর ব্যবস্থা গ্রহণ, মেকানাইজড ও ননমেকানাইজড যানবাহন ব্যবস্থাপনা, ঢাকা শহরের গণপরিবহনে ই-টিকেটিং চালুকরণ, Bus Route Rationalization, একটি সিঙ্গেল অথরিটির অধীনে গণপরিবহন সেবা প্রদান করা, ঢাকা শহরের জনসংখ্যার চাপ কমানোর জন্য পাশের জেলাগুলোর নাগরিক সুবিধা বৃদ্ধির পাশাপাশি যাতায়ত সহজ ও দ্রুত করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা প্রয়োজন।
৪। সভায় বিস্তারিত আলোচনান্তে নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়:
ক) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইনোভেশন টিম কর্তৃক প্রস্তাবিত “জিরো সিগনাল ট্রাফিক ম্যানেজমেন্ট মডেল” বিষয়ে আগামী ৭ (সাত) কর্মদিবসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে লিখিতভাবে মতামত জানাতে হবে;
খ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত “জিরো সিগনাল ট্রাফিক ম্যানেজমেন্ট মডেল” এর বাস্তবায়ন বিষয়ে সুস্পষ্ট মতামত প্রদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ অনুবিভাগ)-কে আহবায়ক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পুলিশ অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ,রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথ অধিদপ্তর, নগর উন্নয়ন অধিদপ্তর, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)- এর প্রতিনিধির সমন্বয়ে একটি উপকমিটি গঠন করা হল। এ কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব মোঃ আবদুল্লাহ হাককানী, যুগ্মসচিব (বহিরাগমন-১ অধিশাখা) ও চীফ ইনোভেশন অফিসার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
৫.০। অন্য কোন আলোচ্য বিষয় না থাকায় সকলকে ধন্যবাদ জ্ঞাপনপূর্বক সভাপতি মহোদয় সভার সমাপ্তি ঘোষণা করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু

ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:১২:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬