পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিআরটিএ’র নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব হাবীবুর রহমান Logo লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫বছর কারাদণ্ড Logo এতিম শিশুদের পাশে তিস্তা ব্যাটালিয়ন,নূরে মদিনা এতিমখানায় সহায়তা প্রদান Logo কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের কক্ষ থেকে এসি-টিভি ‘উধাও’, চাঞ্চল্য Logo পাটগ্রামে সাংবাদিককে মারধরের অভিযোগ, স্থলবন্দরে উত্তেজনা Logo লালমনিরহাটে ট্রাকচাপায় বিড়ি শ্রমিক নিহত,ঘাতক ট্রাকসহ চালক আটক Logo লালমনিরহাটে বিজিবির উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ, খুশি শিক্ষার্থী-অভিভাবকরা Logo এনসিপি ডেমরা থানা আহ্বায়ক কমিটি গঠন ও ডেমরা থানা প্রেসক্লাবের সাথে সৌজন্য সাক্ষাৎ Logo লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে -ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু Logo তেল নিতে আসা মোটরসাইকেল চালককে ধাপ্পরের পর ইউএনও’র লাঠি হাতে ভিডিও ভাইরাল

কো-পাইলটই ইচ্ছাকৃতভাবে বিমানটি বিধ্বস্ত করেন

ডেস্ক : আল্পসে বিধ্বস্ত জার্মানউইংসের বিমানটির কো-পাইলটই আসলে ইচ্ছাকৃতভাবে বিমানটি ধ্বংস করেছেন বলে দাবি করেছেন একজন ফরাসী তদন্ত কর্মকর্তা।

উল্লেখ্য, বিমানটি বিধ্বস্ত হলে এর ১৫০ জন আরোহীর সবাই মারা যান।

বিমানটির ফ্লাইট রেকর্ডারের শেষ তিরিশ মিনিটের ভয়েস রেকর্ডিং পরীক্ষা করে ফরাসী এক তদন্ত কর্মকর্তা বলছেন, বিমানের কো-পাইলট ইচ্ছে করেই এটি বিধ্বস্ত করেন বলে তিনি ধারণা করছেন।

ফরাসী তদন্তকারী ব্রাইস রবিন বলেন, বিমান বিধ্বস্ত হওয়ার দশ মিনিট আগে বিমানটির পাইলট ককপিট থেকে বেরিয়ে যান, সম্ভবত টয়লেটে যাওয়ার জন্য।

কো-পাইলট এরপর একাই ককপিটে ছিলেন এবং ককপিটের দরোজা বন্ধ ছিল।

এরপর কো-পাইলট একটি বাটন চেপে বিমানটিকে দ্রুত নিচে নামিয়ে আনে।

পাইলট টয়লেট থেকে ফিরে এসে ককপিটের দরোজায় অনেকবার আঘাত করলেও কো-পাইলট দরোজা খোলেননি। এয়ার ট্রাফিক কন্ট্রোলের কলেও তিনি সাড়া দেননি।

মিস্টার রবিন আরও জানান, ফ্লাইট রেকর্ডারে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত কো-পাইলটের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের শব্দ পর্যন্ত শোনা গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিআরটিএ’র নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব হাবীবুর রহমান

কো-পাইলটই ইচ্ছাকৃতভাবে বিমানটি বিধ্বস্ত করেন

আপডেট টাইম : ০১:৩৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০১৫