পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ভারতে ১৪ বছর অনশনরত শার্মিলা আবার গ্রেফতার

500x350_328d2a6feba20bf4ba162ec2814e1a57_image_95351_0ডেস্ক : মুক্তি পাওয়ার পার দু’দিনও কাটল না। ফের গ্রেফতার হলেন ইরম শার্মিলা চানু। শুক্রবার সকালে ইম্ফলের অনশনস্থল থেকে চানুর সঙ্গেই গ্রেফতার করা হয়েছে তার মা-কেও। বুধবার তাকে মুক্তি দিলেও তার শারীরিক অবস্থার অবনতি হলে যে রাজ্য সরকারই দায়ী থাকবে জানায় আদালত।
মুক্তি পাওয়ার পরই চানু অনশন আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন। এ দিন সকাল থেকেই ইম্ফলে তার অনশনস্থল ঘিরে রেখেছিল বিশাল পুলিশ বাহিনী।
সূত্রের খবর, আটক করার পর চানুকে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে। তাকে গ্রেফতারির খবর স্বীকার করে মণিপুরের এডিজি সন্তোষ মাচেরিয়া জানান, আত্মহত্যার চেষ্টার অভিযোগেই গ্রেফতার করা হয়েছে এই নেত্রীকে।
বুধবার মুক্তির পর মণিপুরের এই নেত্রী দাবি করেছিলেন এর পর সরকারের তরফ থেকে জোর করে খাওয়ানোর কোনো প্রচেষ্টাই মেনে নেবেন না তিনি। তবে এ দিনের গ্রেফতারির পর সেই সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।
সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহারের দাবিতে ২০০০ সাল থেকে অনশন করছেন ৪২ বছরের চানু। পূর্ব ইম্ফলের সিজেএম নতুনেশ্বরী দেবী, চানুর বিরুদ্ধে গত ৪ জুন আত্মহত্যার চেষ্টার অভিযোগে চার্জ গঠন করেছিলেন।
বুধবার সেই অভিযোগ খারিজ করে দেন পূর্ব ইম্ফলের জেলা ও দায়রা বিচারক। সূত্রের খবর, জেলা আদালতে আবেদন খারিজ হওয়ায় মণিপুর সরকার হাইকোর্টেও যাওয়ার প্রস্তুতি শুরু করেছে।–ওয়েবসাইট।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ভারতে ১৪ বছর অনশনরত শার্মিলা আবার গ্রেফতার

আপডেট টাইম : ০৫:৪৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০১৪