অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের

দেড়শ কোটি টাকা আত্মসাৎ : জ্বালানি সচিবসহ ৫ জনের শুনানি

বাংলার খবর২৪.কমindex_48795: বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) দেড়শ কোটি টাকা আত্মসাৎ মামলায় জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু বকর সিদ্দিকসহ চার আমলা এবং এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার শুনানি গ্রহণ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার বেলা ১২টা থেকে দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামানের নেতৃত্বে তিন সদস্যের কমিশন তাদের শুনানি গ্রহণ শুরু করে। দুদকের পঞ্চম তলার মিনি কনফারেন্স রুমে তাদের শুনানি চলছে।

দুদকের দায়িত্বশীল সূত্র শীর্ষ নিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্নীতির মামলায় যাদের শুনানি গ্রহণ করা হচ্ছে তারা হলেন- জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব (বিপিসির সাবেক চেয়ারম্যান) আবু বকর সিদ্দিক, ওএসডিতে থাকা অতিরিক্ত সচিব (বিপিসির সাবেক সচিব) আনোয়ারুল করিম, বিপিসির সাবেক চেয়ারম্যান একেএম জাফরউল্লাহ (অবসরপ্রাপ্ত সচিব), সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মুক্তাদির আলী এবং চট্টগ্রাম ওয়াসার সদস্য (অতিরিক্ত সচিব), বিপিসির সাবেক ডিএমডি মো. আবদুল আউয়াল। এরা সবাই দুদকের মামলার আসামি।

দুদক সূত্রে জানা যায়, ওশান লস (সমুদ্রে পরিবহনজনিত লোকসান) কম-বেশি দেখিয়ে আমদানিকৃত জ্বালানি তেলের বিপরীতে বিপিসি ১৫০ কোটি টাকা অতিরিক্ত মূল্য পরিশোধ করে। এ অর্থ আত্মসাৎ করেন বিপিসির সাবেক পাঁচ শীর্ষ কর্মকর্তা।

প্রাথমিক অনুসন্ধানে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে ২০১৩ সালের ১৬ অক্টোবর চট্টগ্রাম বন্দর থানায় মামলা করে দুদক। ৮ মাস তদন্ত শেষে ২৯ জুন ৫ কর্মকর্তাকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন উপ-পরিচালক যতন কুমার রায়। এর আগেই নিজেদের নির্দোষ দাবি করে দুদক আইনের ২২ ধারা অনুযায়ী পাঁচ অভিযুক্তই ব্যক্তিগত শুনানির জন্য আবেদন জানান। এ আইন অনুযায়ী কমিশন প্রয়োজন মনে করলে অভিযুক্ত ব্যক্তিকে শুনানির যুক্তিসঙ্গত সুযোগ দিতে পারে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ

দেড়শ কোটি টাকা আত্মসাৎ : জ্বালানি সচিবসহ ৫ জনের শুনানি

আপডেট টাইম : ০৯:৫৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০১৪