পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

দক্ষিণ আফ্রিকায় আতঙ্কে বাংলাদেশিরা

ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় অভিবাসীদের উপর অব্যাহত হামলার ঘটনায় বিদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

নিরাপত্তাহীনতায় ভুগছেন সেখানে থাকা বাংলাদেশিরাও।

দেশটিতে গত কয়েকদিন ধরে অভিবাসীদের ওপর হামলা চলছে।

বিদেশিরা এসে স্থানীয়দের চাকরি দখল করছে, এমন ক্ষোভ থেকেই এই হামলার শুরু।

এর মধ্যেই অনেক অভিবাসী হামলায় নিহত হয়েছে, বিদেশিদের পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট লুট হচ্ছে।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ পরিষদের সহ-সভাপতি মো. রেজাউল করীম খান ফারুক বলেন, কয়েকজন বাংলাদেশির প্রতিষ্ঠানেও লুটপাটের ঘটনা ঘটেছে। অন্যরাও আতঙ্কে রয়েছেন।

তিনি বলছেন, শহরের বাইরে তো বটেই, অনেক শহর এলাকাতেও দোকানপাট বন্ধ রয়েছে। বাংলাদেশ দূতাবাস থেকেও সবাইকে সাবধানে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

মূলত আফ্রিকান অভিবাসীদের উপর স্থানীয়দের আক্রোশ থাকলেও, অন্য বিদেশিদের উপরও হামলার ঘটনা ঘটছে।

বিদেশি মালিকানার অনেক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটছে বলে জানা গেছে। যদিও হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

দেশটিতে এসব হামলার প্রতিবাদে জিম্বাবুয়ে হারারেতে কয়েক হাজার বাসিন্দা দক্ষিণ আফ্রিকান দুতাবাসের সামনে বিক্ষোভ করেছে ।

সূত্র: বিবিসি

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

দক্ষিণ আফ্রিকায় আতঙ্কে বাংলাদেশিরা

আপডেট টাইম : ০৮:২১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০১৫