পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় Logo লালমনিরহাটে নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত Logo লালমনিরহাট মোগলহাট স্থলবন্দর চালুর সম্ভাবনায়- পরিদর্শনে দুই মন্ত্রী Logo বুড়িমারীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে এলাকাবাসী Logo হাতীবান্ধা সীমান্তে ৬১ বিজিবির অভিযানে এস্কাপ সিরাপ ও গাঁজা জব্দ Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু Logo চলন্ত বাসে জন্ম, আজীবন বিনামূল্যে যাতায়াতের উপহার পেল শিশু Logo পাটগ্রাম সীমান্তে প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় চুইঝাল জব্দ Logo পাটগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৭ Logo হেলাল হোসেন কবির : সাংবাদিকতা ও কাব্যচর্চার দ্বৈত পরিচয়

সংবাদ পিছু ছাড়ছে না সমাজকল্যাণ মন্ত্রীর

wpid-banglarkhabar24-banner.png.pngবাংলার খবর২৪.কম : নেতিবাচক সংবাদ পিছু ছাড়ছে না সমাজকল্যাণ মন্ত্রীর। আবারো নতুন সংবাদের জন্ম দিলেন তিনি। না, এবার প্রকাশ্যে ধূমপান কিংবা সাংবাদিকদের গালিগালাজ নয়। সভা অনুষ্ঠান চলছে, মন্ত্রীর ঘুমও চলছে। মঞ্চে বসে টানা ঘুম দিয়ে এবার আলোচনায় এসেছেন তিনি।

রোববার সন্ধ্যায় ধানমন্ডি ৩২ নম্বরের রাস্তার পাশে বঙ্গবন্ধু সৈনিক লীগের শোক দিবসের আলোচনা সভায় ঘুমিয়ে পড়েন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী।

মন্ত্রী প্রধান অতিথি হিসেবে সভাস্থলে আসেন বিকেল পৌনে ছ’টায়। বিপুল করতালি আর হর্ষধ্বনিতে তাকে অভিবাদন জানান দর্শক-শ্রোতারা। অভিবাদনপর্ব শেষে বসলেন চেয়ারে। হাই তোলা শুরু করলেন। এর কিছুক্ষণের মধ্যেই তিনি ঘুমিয়ে গেলেন। খানিক বাদে শুরু করলেন নাক ডাকা। একদিকে বক্তব্য চলছে অতিথিদের। আর অন্যদিকে নাক ডাকা চলছে মন্ত্রীর।

‘সুখ-নিদ্রায়’ বাদ সাধলেন অনুষ্ঠানের সৈনিক লীগের এক কর্মী। স্যার স্যার বলে কয়েকবার ডাকলেন তিনি। ঘুম ভাঙাল মন্ত্রীর। চেয়ে দেখেলেন, এক হাতে চা, অন্য হাতে পানি নিয়ে দাঁড়িয়ে আছেন ওই কর্মী। নড়েচড়ে বসে কয়েক ঢাক পানি খেলেন। খুব দ্রুত চা পানের পর্ব শেষ করে আবার যথারীতি ঘুমিয়ে পড়লেন।

৭টা ২০ মিনিটে মাইকে প্রধান অতিথির বক্তব্য দিতে সৈয়দ মহসিন আলীকে ডাকা হয়। এসময় দ্রুত মন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুল ইসলাম মন্ত্রীকে ঘুম থেকে ডেকে তোলেন। মন্ত্রী ডায়াসে এসে বক্তব্য দেন। অবশ্য বক্তব্যের শেষ দিকে তার ঘুমের রেশ কেটে যায় বেশ।

Tag :

পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

সংবাদ পিছু ছাড়ছে না সমাজকল্যাণ মন্ত্রীর

আপডেট টাইম : ০৬:৪৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০১৪