পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজিত Logo পাটগ্রামে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo প্রত্যন্ত গ্রাম থেকে সাইবার নিরাপত্তার জগতে নয়ন রায়ের এগিয়ে চলা Logo বিআরটিএ, ফরিদপুর সার্কেল কর্তৃক জাতীয় সড়ক নিরাপদ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত Logo “জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা” বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের Logo বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা হেমায়েত হোসেন’কে নিয়ে মিথ্যা অপপ্রচার Logo বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা হেমায়েত হোসেন’কে নিয়ে মিথ্যা অপপ্রচার Logo জমিজমার বিরোধকে রাজনৈতিক রং দেওয়ার অভিযোগ Logo পাটগ্রামে ১৭ লাখের দেনমোহর কমিয়ে ৩ লাখ ৭০ হাজার করার অভিযোগ, কাজির দুই সহযোগী আটক Logo লালমনিরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষকদের অভিযোগ, তদন্তের দাবি

আজ ২৫ শে বৈশাখ, বিশ্বকবির ১৫৪তম জন্মদিন

বছর ঘুরে আবার ফিরে এলো ২৫ শে বৈশাখ। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মদিন। ১৮৬১ সালের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর বাড়িতে জন্ম নেন বাংলা সাহিত্যের এই বিস্ময়কর প্রতিভা।

রবীন্দ্রনাথ ছিলেন একাধারে বরেণ্য কবি, গল্পকার, নাট্যকার, ঔপন্যাসিক, গীতিকার, সুরকার, প্রাবন্ধিক এবং চিত্রকরও। তার কবিতা, গান, উপন্যাস, নাটক আজো সমানভাবে সমাদৃত ও বহুল পঠিত। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

এদিকে বিশ্বকবীর জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিশেষ বাণী দিয়েছেন। তিনি রবীন্দ্র চেতনায় উদ্বুদ্ধ হয়ে কল্যাণকর সমাজ নির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, ‘আমি মনে করি রবীন্দ্র চেতনার আলোকে ন্যায়ভিত্তিক ও শান্তিময় সমাজ প্রতিষ্ঠা পাবে। মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে।’

অন্যদিকে দিনটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। পত্রিকাগুলো প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র ও টিভি চ্যানেলগুলোয় থাকছে বিশেষ অনুষ্ঠানমালা।

Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজিত

আজ ২৫ শে বৈশাখ, বিশ্বকবির ১৫৪তম জন্মদিন

আপডেট টাইম : ০২:০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০১৫