পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সরকারি প্রচারণায় বাধা ভ্রাম্যমান আদালত বসিয়ে ছাত্রদল নেতাকে দন্ড পরে মুচলেকায় মুক্তি Logo ডিআরইউ নেতৃবৃন্দের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় Logo জিয়া, খালেদা ও তারেক ঢাকার বিত্তবান ও সাধারণের কাছে সমান ভাবে জনপ্রিয় Logo আজ শুরু হল ঢাকা ১৭ এর নির্বাচনী কার্যক্রম Logo ক্ষমতায় গেলে দেশজুড়ে খাল খনন ও সবুজায়নের বড় পরিকল্পনা বিএনপির: তারেক রহমান Logo মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান Logo চেকপোস্ট এড়িয়ে পালাতে গিয়ে দুর্ঘটনা, কাভার্ড ভ্যান থেকে মালামাল জব্দ Logo সিটি গভর্নমেন্ট ছাড়া ঢাকা রক্ষা সম্ভব নয়: সালাম Logo ভুয়া মাদরাসা কার্যক্রমের প্রতিবাদে পাটগ্রামে সংবাদ সম্মেলন Logo ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা

দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল ও হামাস

বাংলার খবর২৪.কম: image_211_15471ইসরাইল ও হামাস একটি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে বলে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন। মিসর এই প্রস্তাবে মধ্যস্ততা করে। মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির কথা ঘোষণা করার কথা।
হামাস আলোচক মুসা আবু মারজুক বলেন, এই চুক্তির ফলে গাজায় ইসরাইলি হামলার অবসান ঘটবে। তিনি তার ফেসবুকে এটাকে গাজার জনগণ এবং প্রতিরোধ আন্দোলনের বিরাট জয় হিসেবে অভিহিত করেন।
গাজার অপর প্রভাবশালী সংগঠন ইসলামিক জিহাদের সিনিয়র কর্মকর্তা জিয়অ নাখালা বলেন, ‘উন্মুক্ত’ যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। ইসরাইল এর মাধ্যমে গাজায় ত্রাণ সামগ্রী ও নির্মাণ উপকরণ প্রবেশের সুযোগ দেবে। হামাস কর্মকর্তারাও চুক্তির কথা জানিয়েছেন। তবে ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু বলা হয়নি।
বিশ্লেষকেরা বলছেন, যুদ্ধবিরতি হওয়া মানে আসলে ২০১২ সালে দুই পক্ষের মধ্যে যে সমঝোতা হয়েছিল তা বাস্তবায়ন। সেবার এক সপ্তাহের যুদ্ধের পর ইসরাইল ধীরে ধীরে অবরোধ প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে তারা প্রতিশ্রুতি রক্ষা করেনি।
গত ৭ জুলাই থেকে গাজায় হামলা চালিয়ে আসছিল ইসরাইল। এই হামলায় অন্তত ২১৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের বেশির ভাগই নারী ও শিশু। গাজার প্রায় পুরোটাই ধ্বংস করে দেয়া হয়েছে। জাতিসঙ্ঘের হিসাব অনুযায়ী, ১৭ হাজার বাড়ি ধ্বংস হয়েছে। এতে উদ্বাস্তু হয়েছে এক লাখ লোক। আর ইসরাইলি পক্ষে নিহত হয়েছে ৬৮ জন। এদের চারজন ছাড়া বাকি সবাই সৈন্য।
ইতোপূর্বে গাজায় ইসরাইলের দুটি আক্রমণের চেয়েও এবার অনেক বেশি লোক নিহত হয়েছে।
ইসরাইল ২০০৭ সালে গাজার ওপর অবরোধ আরোপ করে। এর ফলে সেখানে বসবাসকারী ১৮ লাখ মারাত্মক সমস্যায় ছিল। হামাস জোর দিয়ে বলে আসছিল, অবরোধ প্রত্যাহার না করা হলে তারা কোনো ধরনের যুদ্ধবিরতি মেনে নেবে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

সরকারি প্রচারণায় বাধা ভ্রাম্যমান আদালত বসিয়ে ছাত্রদল নেতাকে দন্ড পরে মুচলেকায় মুক্তি

দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল ও হামাস

আপডেট টাইম : ০৪:০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০১৪