পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ভারতে জনপ্রিয়তার তুঙ্গে কাবাডি খেলা

ডেস্ক : ভারতে আবার জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছে সাবেকি খেলা কাবাডি। তবে এর পেছনে অবদান রয়েছে গত মরশুমে চালু হওয়া দেশের প্রথম পেশাদার কাবাডি লীগের।

শনিবার রাতে এই প্রো-কাবাডি লীগের দ্বিতীয় মরশুমের সূচনা হলো মুম্বাইয়ে- যাতে বলিউডের প্রথম সারির তারকারা যেমন ছিলেন, তেমনি ছিলেন এই টুর্নামেন্টের স্পন্সর কর্পোরেট জগতের দিকপালরাও।

এখন ভারতের কাবাডি খেলোয়াড়রা যেন রাতারাতি তারকায় পরিণত হয়েছেন, ক্রিকেট-পাগল ভারতীয়রা টিভির সামনে ভিড় করে কাবাডি ম্যাচ দেখছেন!

সুপারস্টার অমিতাভ বচ্চন নিজের গলায় গেয়েছেন টুর্নামেন্টের থিম সং। এছাড়া আমির খান, আইশরিয়া রাইয়ের মতো বলিউড-তারকারা নিজেরাই চিয়ারলিডার হয়ে প্রিয় দলের জন্য গলা ফাটাচ্ছেন।

স্টেডিয়ামে একটাও সিট ফাঁকা নেই। আর টিভির সামনে উপচে পড়া ভিড়, বিজ্ঞাপনদাতা আর স্পন্সরদের হুড়োহুড়ি।

ভারতে ক্রিকেটকে নিয়ে এতকাল যে দৃশ্যগুলো দেখা যেত- কাবাডিকে ঘিরে তা এখন অবিকল যেন সেটারই পুনরাবৃত্তি হচ্ছে।

এশিয়ান গেমসে সোনাজয়ী অনুপ কুমার ভারতীয় দলে খেলছেন দশ বছর ধরে ; কিন্তু এতদিন লোকে তাকে রাস্তায় চিনতে পারত না – কিন্তু এখন তাকে ঘিরে অটোগ্রাফের জন্য ভিড় জমে যায়।

অনুপ কুমার চাকরি করেন হরিয়ানা পুলিশে এবং আজকাল পুলিশের উর্দিতেই হোক কি সাদা পোশাকে। লোকে ঠিক ইউ মুম্বা কাবাডি দলের ক্যাপ্টেনকে চিনতে পারে। এসে বলে আপনি দারুণ খেলছেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ভারতে জনপ্রিয়তার তুঙ্গে কাবাডি খেলা

আপডেট টাইম : ০৬:০৭:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০১৫