অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সংগ্রামের মাঝেই অদম্য স্বপ্নের পথে রাবিউল,দিনে মিস্ত্রি, রাতে ছাত্র Logo লালমনিরহাটে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ Logo বাউফলে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের মা গ্রেফতার Logo মাদরাসা শিক্ষকদের ৮ম গ্রেডের দাবি বিএমজিটিএ Logo বাউফলে ছাত্রদল ও যুবদলের নেতৃত্বে ব্যবসায়ীর দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট Logo বাউফলে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২ Logo শীতার্ত মানুষের পাশে দহগ্রামে বিজিবি, পেল শীতবস্ত্র ও চিকিৎসাসেবা Logo পাটগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু আত্মহত্যার অভিযোগ Logo ফরিদপুরে বিএডিসির বীজ ডিলার প্রশিক্ষণ: মানসম্মত বীজ সরবরাহ জোরদারে সরকারের উদ্যোগ Logo শহীদ ওসমান হাদীর হৃদেয় শহীদি তামান্না ছিল ড. মাসুদ

নওয়াজকে অযোগ্য ঘোষণার আবেদন পাক হাইকোর্টে

বাংলার খবর২৪.কমpakistan 2_49123 ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণার দাবিতে লাহোর হাইকোর্টে একটি পিটিশন করা হয়েছে। এতে বলা হয়েছে, দেশের রাজনৈতিক সঙ্কটের মাঝে সেনাবাহিনীকে ডেকে তিনি অযোগ্যতার প্রমাণ দিয়েছেন। তাই তাকে অযোগ্য করা উচিত। ইনসাফ লয়ারস ফোরামের সিনিয়র সভাপতি এডভোকেট গওহর নওয়াজ শনিবার এ পিটিশন দাখিল করেছেন। উল্লেখ্য, শুক্রবার পার্লামেন্টে ভাষণ দেয়ার সময় প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেন, তিনি সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফকে পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) এর ইমরান খান ও পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি) এর প্রধান তাহিরুল কাদরির সঙ্গে যোগাযোগের অনুমতি দিয়েছেন। একই সঙ্গে সরকার ও এই দু’নেতার সঙ্গে মধ্যস্থতা করার জন্য দায়িত্ব দিয়েছেন। নওয়াজ শরীফের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ইমরান খান ও তাহিরুল কাদরি। তারা বলেছেন, এতে সেনাবাহিবীর সহায়তা চাওয়া হয়েছে। আলাদা বক্তব্যে তারা বলেন, এর মাধ্যমে প্রধানমন্ত্রী জাতির সামনে মিথ্যা কথা বলেছেন। পরে অবশ্য মুখ খোলে সেনাবাহিনী। তারা সংক্ষিপ্ত একটি বিবৃতি দেয়। এতে বলা হয়, তারা শুধু সরকারের পক্ষে দেশের চলমান সঙ্কট উত্তরণে সহায়তাকারীর ভূমিকা পালন করছে। এ ঘটনার পরই আজ নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণার দাবিতে লাহোর হাইকোর্টে ওই আবেদন করলেন গওহর নওয়াজ।

Tag :
জনপ্রিয় সংবাদ

সংগ্রামের মাঝেই অদম্য স্বপ্নের পথে রাবিউল,দিনে মিস্ত্রি, রাতে ছাত্র

নওয়াজকে অযোগ্য ঘোষণার আবেদন পাক হাইকোর্টে

আপডেট টাইম : ০৪:২৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০১৪