পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

জার্মানির ফুটবল ম্যাচ বাতিল, স্টেডিয়াম বন্ধ

ডেস্ক : নিরাপত্তা নিয়ে আশংকার কারণে নেদারল্যান্ডস-এর সাথে জার্মানির আন্তর্জাতিক ফুটবল ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

জার্মান পুলিশ বলছে হ্যানোভার স্টেডিয়ামে বোমা হামলার আশংকা ছিল।

তবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের সাথে ফ্রান্স-এর প্রীতি ম্যাচ যথা সময়ে শুরু হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

জার্মানির হ্যানোভার শহরে খেলা শুরু হবার নির্ধারিত সময়ের দু’ঘণ্টা আগেই মূল স্টেডিয়াম থেকে লোকজন সরিয়ে ফেলা হয়।

জার্মানির সরকার প্রধান এঙ্গেলা মার্কেল এইচ ডি আই এ্যারেনাতে খেলা দেখার কথা ছিল।

এর আগে ব্রাসেলস-এ স্পেন-এর বিরুদ্ধে বেলজিয়ামের খেলা বাতিল ঘোষণা করা হয়।

গত সপ্তাহে প্যারিসে ভয়াবহ হামলার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হলে স্পেনের সাথে বেলজিয়ামের প্রীতি ম্যাচ সোমবারই বাতিল করা হয়।

লন্ডনের ম্যাচের আগে প্যারিস আক্রমণে নিহত ১২৯জন মানুষের প্রতি শ্রদ্ধা জানানো হবে, যেখানে ব্রিটিশ রাজকুমার প্রিন্স উইলিয়াম উপস্থিত থাকবেন।

সূত্র: বিবিসি

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

জার্মানির ফুটবল ম্যাচ বাতিল, স্টেডিয়াম বন্ধ

আপডেট টাইম : ০১:৫০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০১৫