অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

অলিম্পিকের গ্যালারিতে ইরানি নারীর ব্যতিক্রমী প্রতিবাদ

ডেস্ক : রিও অলিম্পিক গেমসে একটি ভলিবল ম্যাচের সময় ব্যানার নিয়ে প্রতিবাদ জানিয়েছেন এক ইরানি নারী। দারিয়া সাফাই নামে ওই নারীর ব্যানারে লেখা ছিল: ‘ইরানি নারীদের তাদের স্টেডিয়ামগুলোতে ঢুকতে দাও।’

নিরাপত্তা কর্মীরা ওই নারীকে ব্যানার নামিয়ে ফেলে বের করে দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর থেকে ইরানে পুরুষদের সব ধরনের খেলাধুলায় নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ অথবা সীমিত করা হয়।

ইরানে জন্মগ্রহণ করা কিন্তু বেলজিয়ামে বসবাসরত সাফাই গত শনিবার মিসর ও ইরানের পুরুষদের প্রাক ভলিবল ম্যাচে এই প্রতিবাদ জানান। বের হতে অস্বীকার করার পর, নিরাপত্তা কর্মীরা দারিয়াকে সরিয়ে নেয়ার চেষ্টায় ক্ষান্ত দেন এবং খেলার বাকি সময় তিনি ব্যানারটি ধরে রাখেন।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি খেলাধুলায় রাজনৈতিক বক্তব্য পরিহার করে থাকে। তবে সাফাই বলেছেন, ‘ইরানের প্রতিটি ভলিবল ম্যাচে তার উপস্থিত থাকার পরিকল্পনা রয়েছে। পুরো প্রতিবাদের সময় সাফাইকে হাস্যোজ্জ্বল মনে হলেও, নিরাপত্তা কর্মীরা তাকে সরিয়ে নেয়ার চেষ্টা করলে তিনি কান্নায় ভেঙে পড়েন।’

নিরাপত্তা কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমি দুঃখিত। খেলাগুলোতে ইরানি নারীরা যাতে উপস্থিত থাকতে পারে, সেই অধিকারের জন্য আমি লড়াই করছি। এখানে থাকাটা আমার অধিকার। এটা ইরানি নারীদের মৌলিক অধিকার।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

অলিম্পিকের গ্যালারিতে ইরানি নারীর ব্যতিক্রমী প্রতিবাদ

আপডেট টাইম : ০৪:১৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০১৬