পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস

ড. মিজান বললেন-দেশে কোনো বুদ্ধিজীবী নিরাপদ নন!

ফারুক আহম্মেদ সুজন500x350_30b832bd0989a336d62ff361d3645065_image_98348_0 : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অর্থনীতিবিদ মাহবুব উল্লাহর ওপর হামলার নিন্দা জানিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, “তিনি (মাহবুব উল্লাহ) একজন স্বল্পভাষী ও শিষ্টভাষী মানুষ। সুপ্রিম কোর্টের মতো পবিত্র জায়গায় তার ওপর এমন নগ্ন হামলা হয়েছে। তার ওপর হামলার অর্থ হলো দেশে এখন কোনো বুদ্ধিজীবী আর নিরাপদ নন।”

সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ড. মাহবুব উল্লাহকে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন মিজানুর রহমান।

প্রসঙ্গত, শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদের একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান থেকে বের হওয়ার পর মাহবুব উল্লাহর ওপর হামলা করে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। তিনি এখন রাজধানীর ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, “অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, পুলিশের চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আইন অনুযায়ী থানাকে ব্যবস্থা নিতে বললেও তাতে কাজ হচ্ছে না।”

পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকারের উদ্দেশে মিজানুর রহমান বলেন, “আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনি পুলিশ বাহিনীকে যথাযথ নির্দেশ দিন, যাতে মানুষের অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়।”

ড. মিজান বলেন, “যেকোনো বুদ্ধিজীবী যেকোনো ব্যাপারে মতামত ব্যক্ত করতে পারেন। কিন্তু হামলা করে তার কণ্ঠরোধ করার ব্যবস্থা করলে তা গণতন্ত্রের জন্য শুভবার্তা বয়ে আনতে পারে না। যারা তাকে অপমান করেছে, তারাও যে একদিন অপমানের শিকার হবে না—এমন নিশ্চয়তা কে দেবে? এ ঘটনা খুবই নিন্দনীয়। আমি এর প্রতিবাদ জানাই।

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী

ড. মিজান বললেন-দেশে কোনো বুদ্ধিজীবী নিরাপদ নন!

আপডেট টাইম : ০৫:৪২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০১৪