পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু Logo বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত, আটক ভারতীয় কৃষক বিজিবির হেফাজতে Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২

সুইডেনে হবে ইব্রাহিমোভিচের মূর্তি

প্যারিস সেইন্ট জার্মেইনে খেলার সময় মজা করে বলেছিলেন, আইফেল টাওয়ারের জায়গায় নিজের মূর্তি স্থাপন করতে। সেটা যে সম্ভব না তা নিজেও জানতেন জ্লাতান ইব্রাহিমোভিচ। তবে নিজের মূর্তি দেখার জন্য খুব বেশি অপেক্ষাও করতে হচ্ছে না সুইডেনের এই তারকাকে। সুইডেনের রাজধানী স্টকহোমে দেখা যাবে ইব্রার মূর্তি।

সম্প্রতি টানা দশম বছরের মতো সুইডেনের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ইব্রাহিমোভিচ। স্টকহোমে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে গোল্ডেন বল তুলে দেওয়া হয়েছে ৩৬ বছর বয়সী এই ফুটবলারের হাতে। সেখানেই দেওয়া হয়েছে এই মূর্তি নির্মাণের ঘোষণা।

স্টকহোমের ফ্রেন্ডস অ্যারেনার বাইরে স্থাপন করা হবে ইব্রার মূর্তি। ২০১২ সালে সুইডেনের এই মাঠেই ইংল্যান্ডের বিপক্ষে চারটি গোল করেছিলেন এ সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। জীবন্ত অবস্থাতেই নিজের মূর্তি স্থাপন হতে দেখাটা বিশাল একটা অর্জন বলেই মনে করছেন ইব্রাহিমোভিচ, ‘এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। বেশির ভাগ মানুষেরই মূর্তি দেখা যায় তাঁরা মারা যাওয়ার পর।’

২০০৫ সালে প্রথমবারের মতো সুইডেনের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন ইব্রা। ২০০৬ সালে হেরেছিলেন আর্সেনালের সাবেক মিডফিল্ডার ফ্রেডি লুজেনবার্গের কাছে। এরপর ইব্রার কাছে পাত্তা পাননি আর কোনো সুইডিশ ফুটবলার। টানা দশমবারের মতো জিতেছেন সুইডেনের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।

২০১৬ সালের ইউরো কাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন ইব্রাহিমোভিচ। সুইডেনের জার্সি গায়ে ১১৬টি ম্যাচ খেলে করেছেন ৬২টি গোল। ইউরোপিয়ান ক্লাব ফুটবলেও দারুণ সফল এই সুইডিশ ফরোয়ার্ড। চারটি ভিন্ন ভিন্ন দেশের লিগে খেলে পেয়েছেন শিরোপা জয়ের স্বাদ।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে।

সুইডেনে হবে ইব্রাহিমোভিচের মূর্তি

আপডেট টাইম : ০৩:৫৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬