পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস

‘নতুন সংসদ সদস্য তো, বুঝতে সমস্যা হচ্ছে’

বাংলার খবর২৪.কমindex_51457: সংসদের কার্যপ্রণালী বিধি সম্পর্কে জানেন না সরকারের ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের। সংসদ অধিবেশনে ৩০০ বিধিতে কথা বলতে গিয়ে বিধি বহির্ভূতভাবে কথা বলেছেন তিনি। এজন্য ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া তাকে বসিয়ে দেন। এ সময় জয় বলেন, নতুন সংসদ সদস্য তো, তাই বুঝতে একটু সমস্যা হচ্ছে।

মঙ্গলবার জাতীয় সংসদের ১২তম কার্যদিবসে উপমন্ত্রী আরিফ খান জয় ডেপুটি স্পিকারের কাছে ৩০০ বিধিতে কথা বলার জন্য সময় নেন। শুরুতেই উপমন্ত্রী বক্তব্য শুরু করেন সংবিধান সংশোধন বিলের ওপর।

এ সময় ডেপুটি স্পিকার তাকে বলেন, এ নিয়ে ৩০০ বিধি হয় না। এ বিষয়ে কথা বলার থাকলে আপনি কাল (বুধবার) কথা বলতে পারবেন।

এরপর উপমন্ত্রী বলেন, ‘তাহলে আমার এলাকার সমস্যার কথা বলি?’ এবারও ডেপুটি স্পিকারের হস্তক্ষেপ; তিনি বলেন, এলাকার সমস্যা নিয়েও ৩০০ বিধি হয় না।

এবার জয় বলেন, নতুন সংসদ সদস্য তো, তাই বুঝতে একটু সমস্যা হচ্ছে।

এবার ডেপুটি স্পিকার বলেন, ৩০০ বিধি হয়- আপনার মন্ত্রণালয়ের কোনো গুরুত্বপূর্ণ বিষয় হলে। সেটা জানানোর দায়িত্ব আপনার রয়েছে। এলাকার সমস্যা বা বিলের বিষয় নিয়ে ৩০০ বিধি হয় না।

পরে তাকে বসিয়ে দেন ডেপুটি স্পিকার। এরপরেই সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী

‘নতুন সংসদ সদস্য তো, বুঝতে সমস্যা হচ্ছে’

আপডেট টাইম : ০৫:৫৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০১৪