অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ Logo মাদরাসাশিক্ষক গ্রেফতার: ছাত্রীকে অজ্ঞান করিয়ে একাধিকবার ধর্ষণ, খাওয়াতো হতো জন্মনিয়ন্ত্রক Logo স্পষ্ট হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের লক্ষণ, প্রভাব পড়বে বাংলাদেশেও Logo সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সুইচ গিয়ারসহ যুবক গ্রেপ্তার Logo এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা: রাশেদ খান Logo বরিশালে দোয়ারিকা-সিকাপুর সেতুর টোল লোপাট কোটি টাকার রাজস্ব আত্মসাৎ !

‘আইন বিভাগের শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষাও দরকার’

আইন বিভাগের শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তবমুখী শিক্ষাগ্রহণের আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, “সমাজ ও দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আইন বিভাগের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

সময়ের প্রয়োজনে আগামীতে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ”

আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইন্স অ্যানেক্স চত্বরে বাংলাদেশ আইন সমিতির ৩১তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার। সম্মেলন উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। সমিতির সভাপতি ড. খান মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মুজিবুল হক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম, সংসদ সদস্য হোসনে আরা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ ও মোল্লা মো. আবু কাওছার।

অনুষ্ঠানে স্পিকার বলেন, “আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন সেক্টর, বিশেষ করে বিচারালয়, আইন প্রণয়ন, সরকার পরিচালনাসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের উজ্জ্বল অবস্থান নিশ্চিত করেছে। তারা দেশের জন্য কাজ করে চলেছে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মেধাগত উৎকর্ষ সাধনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ” ড. শিরীন শারমিন বলেন, “আইন সমিতি আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সমিতির উদ্যোগে সদস্যদের জন্য বেশি বেশি প্রশিক্ষণ-কর্মশালার আয়োজন করতে হবে। ” তিনি নারী আইনজীবীদের পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে তাঁদেরকে আরো দক্ষ করে গড়ে তোলার জন্য সমিতির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

স্পিকার ক্ষুধা ও দারিদ্রমুক্ত এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ ও ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আইন পেশায় নিয়োজিত সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

Tag :
লেখক সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা

‘আইন বিভাগের শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষাও দরকার’

আপডেট টাইম : ১১:৩১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬