পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

কম্পিউটারে নয়, গোপন বার্তা হাতে হাতে দিন: ট্রাম্প

কম্পিউটার ও ই-মেইল হ্যাক নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক এখন তলানিতে। রীতিমতো ঠাণ্ডাযুদ্ধের নতুন উত্তাপ। হ্যাকিংকাণ্ডের জের ধরে ৩৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র।

তবে প্রার্থিতা আর নির্বাচনী প্রচারণা থেকেই আলাদা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানের ক্ষেত্রেও তিনি ব্যতিক্রম।

ট্রাম্প বলেন, কোনো কম্পিউটারই নিরাপদ নয়। গোপন তথ্য আদান-প্রদানের দরকার হলে তিনি কিছুতেই কম্পিউটার ব্যবহার করবেন না।

বর্ষশেষের রাতে প্রতি বছরই সাংবাদিকদের মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প। এবারও তার ব্যতিক্রম হয়নি।

এসময় তিনি বলেন, ‘যদি সত্যিই খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়, তা হলে লিখে ফেলুন এবং কোনো পত্রবাহককে দিয়ে সেটা পাঠিয়ে দিন, আগেকার দিনে যেভাবে হতো।’

ইন্টারনেট ব্যবহার করে গোপন তথ্য আদান-প্রদান মোটেই নিরাপদ নয় জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমি বলছি- কোনো কম্পিউটার নিরাপদ নয়। … অন্যরা কী বলছে, আমার তাতে কিছু যায়-আসে না।’

রুশ হ্যাকাররা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং গোপন নথি হ্যাক করে ট্রাম্পকে জিততে সাহায্য করেছে বলে অভিযোগ করে আসছে মার্কিন গোয়েন্দা সংস্থা-সিআইএ।

তবে এমন অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প। হ্যাকিংয়ের সত্যতা অস্বীকার করলে কম্পিউটারে তথ্য আদান-প্রদানে হবু মার্কিন প্রেসিডেন্টের এতো ভয় কিসের সেটাই এখন প্রশ্ন।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

কম্পিউটারে নয়, গোপন বার্তা হাতে হাতে দিন: ট্রাম্প

আপডেট টাইম : ০৪:১৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০১৭