অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘শীতের মধ্যে কষ্ট করে লাভ নাই, বাড়ি গিয়ে খাওয়াদাওয়া করেন’

ঢাকা, : আন্দোলনরত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শীতের মধ্যে এত কষ্ট করে লাভ নেই। আন্দোলন বাদ দিয়ে শিক্ষকদের বাড়িতে গিয়ে খাওয়াদাওয়া করেন। আজ শনিবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের দাবিদাওয়া পূরণে শিক্ষা মন্ত্রণালয় সবচেয়ে বেশি সচেতন। আমরা চাই দেশের সব শিক্ষকই এমপিওভুক্ত (মাসিক বেতন-ভাতার সুবিধাপ্রাপ্ত) হোক। এ লক্ষ্যে আমাদের চেষ্টার কোনো কমতি নেই। কিন্তু বিষয়টি অর্থ মন্ত্রণালয়সহ সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে সম্পৃক্ত। এখানে আমাদের করার কিছুই নেই।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন নেওয়ার আগে একটি লিখিত শর্তই থাকে ভবিষ্যতে শিক্ষকরা এমপিওভুক্তির জন্য কোনো ধরনের দাবিদাওয়া পেশ করতে পারবেন না।

এমপিওভুক্তির জন্য ভবিষ্যতে আবেদন করা হবে না, মর্মে অঙ্গীকার করেই নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন নেওয়া হয়। কিন্তু অনুমোদনের পরই শিক্ষকরা তাঁদের দুরবস্থার কথা তুলে ধরে এমপিওভুক্তির জন্য আন্দোলন শুরু করেন। এতে মানবিক কারণেই সবাই শিক্ষকদের দাবিকে সমর্থন করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এতে বাজেটে অর্থ বরাদ্দের বিষয় জড়িত। আমরা বাজেটের আগেই অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে দেনদরবার করি। অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পেশ করি। এখন শিক্ষকরা নতুন করে আন্দোলন করছেন। এ আন্দোলনে কোনো ফল বয়ে আনবে বলে আমার মনে হয় না।’

জাতীয় প্রেসক্লাবের সমনে এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করছেন নন-এমপিও শিক্ষকরা। আগামীকাল রবিবার থেকে আমরণ অনশনের ডাক দিয়েছেন তাঁরা।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘শীতের মধ্যে কষ্ট করে লাভ নাই, বাড়ি গিয়ে খাওয়াদাওয়া করেন’

আপডেট টাইম : ০৫:৫২:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭