অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

রাজনীতির নামে ধর্মের ব্যবহার সম্প্রীতি নষ্ট করছে: জাফর ইকবাল

ডেস্ক: প্রখ্যাত লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, দেশে জিডিপি যতই ভালো হোক, পাঁচটা পদ্মা সেতু নির্মিত হোক- কিন্তু একটা সংখ্যালঘুর মনে যদি শঙ্কা থাকে তবে এসব উন্নয়ন করে কোনো লাভ নেই।

সোমবার বিকেলে সিলেট নগরের হাফিজ কমপ্লেক্স ‘সম্প্রীতি বাংলাদেশ’ আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

জাফর ইকবাল বলেন, সারাবিশ্বেই সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। এ দেশের সংখ্যালঘুরাও ভালো নেই। নির্বাচন আসছে, সংখ্যালঘুদের মধ্যে চিন্তা বাড়ছে। কী হয়, না হয়। সংখ্যালঘুদের মনের চিন্তা দূর করতে হবে।

জাফর ইকবাল আরও বলেন, হাজার বছর ধরে বিভিন্ন ধর্মের মানুষ এখানে বসবাস করছে। কখনো কোনো সংঘাত হয়নি। আজকে কেন সংঘাত হচ্ছে?

এখন হঠাৎ করে রাজনীতির নাম করে ধর্মের ব্যবহার, ধর্মকে ব্যবসার নামে ব্যবহারের মাধ্যমে আমাদের সম্প্রীতি নষ্ট করছে। আমরা এই সম্প্রীতি নষ্ট করতে দেব না। বাংলাদেশের একটি দীর্ঘ ঐতিহ্য আছে। আমরা কখনো হানাহানি করিনি। এটা বজায় রাখতে হবে।

সংগঠনের আহ্বায়ক নাট্যব্যক্তিত্ব পীযুষ বন্দোপাধ্যায়ের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত ড. একে আবুল মোমেন, শহীদকন্যা ডা. নুজহাত চৌধুরী, সিলেট ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, রামকৃষ্ণ মিশনের সাধু স্বামী পূর্ণপদানন্দ মহারাজ প্রমুখ।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

রাজনীতির নামে ধর্মের ব্যবহার সম্প্রীতি নষ্ট করছে: জাফর ইকবাল

আপডেট টাইম : ০৮:০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮