অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

কোটা সংস্কারের জন্য আন্দোলনকারীদের ধৈর্য ধরতে হবে : নাসিম

ডেস্ক : কোটা আন্দোলন নিয়ে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, কোটা সংস্কার কমিটি রিপোর্ট দ্রুত পেশ করতে হবে। শেখ হাসিনা সরকার তরুণদের জন্য কাজ করেন। কোটা সংস্কারের ব্যাপারে আন্দোলনকারীদের একটু ধৈর্য্য ধরতে হবে।

আজ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি মুখে যতই গণতন্ত্রের কথা বলুক তারা যদি একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে আমরা ধরে নিব দলটি গণতন্ত্রের শত্রু।

কে নির্বাচনে আসবে আর কে আসবে না এটা একান্তই তাদের দলের সিদ্ধান্ত উল্লেখ করে তিনি বলেন, দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে সকল দলকে সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হবে। নির্বাচন হচ্ছে রাষ্ট্রের পরিহার্য একটি উপাদান। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

খুলনা ও গাজীপুর নির্বাচনের মতো তিন সিটি করপোরেশনের নির্বাচনেও নৌকার বিজয় হবে জানিয়ে তিনি বলেন, উন্নয়নের স্বার্থেই জনগণ নৌকার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে। আগামী ৩০ জুলাই ৩ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

কোটা সংস্কারের জন্য আন্দোলনকারীদের ধৈর্য ধরতে হবে : নাসিম

আপডেট টাইম : ০৬:৪৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮