পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

যেভাবে নিজের স্ত্রী বন্দুক ঠেকিয়ে স্বামীর দুই কান কেটে নিল

 ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে বুকে বন্দুক ঠেকিয়ে স্বামীর দুই কান কেটে নেওয়ার অভিযোগ ওঠেছে স্ত্রীর বিরুদ্ধে।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের নারকেলডাঙা এলাকায় এই ঘটনা ঘটেছে।

কান কেটে নেয়া ওই যুবকের নাম মুহম্মদ তানভীর এবং স্ত্রীর নাম মুমতাজ বিবি। মুমতাজের সঙ্গে তার বোনেরাও এ কাজে সাহায্য করেছে বলে অভিযোগ তানভীরের।

তনভীর মঙ্গলবার অভিযোগ করেন, বছর দুয়েক আগে বিয়ের পর থেকেই স্ত্রী প্রচণ্ড অত্যাচার করতেন। সেই ভয়ে প্রায়ই বাড়ি ছেড়ে পালিয়ে যেতেন। কিন্তু প্রতিবারই নিজের বাপের বাড়ির লোকজন দিয়ে তাকে ধরে বাড়িতে নিয়ে আসতেন স্ত্রী মুমতাজ। চলত মারধর। সোমবার রাতেও মল্লিকপুরে পালিয়ে গিয়েছিলেন তানভীর। কিন্তু সেখান থেকে বাড়িতে নিয়ে আসেন মুমতাজ ও তার বোনেরা।

তানভীর আরও অভিযোগ করেন, মঙ্গলবার ভোরে মুমতাজ ও তার বোনেরা প্রচণ্ড মারধর করে। তারপর সবাই মিলে তকে চেপে ধরে বুকে বন্দুক ধরে। এরপর ধারালো অস্ত্র দিয়ে দু’টি কানই কেটে নেওয়া হয়।

তানভীর বলেন, ‘স্ত্রী ও শ্যালিকারা ভেবেছিল, আমি মারা গিয়েছি। তাই ওই ভাবে ফেলে রেখেছিল। তার পর সুযোগ পেয়ে কোনওরকমে বাইরে বেরিয়ে আসি। এলাকার লোকজন আমাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যান।’

এঘটনায় নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত মুমতাজ বিবি ও তার বোনেদের খুঁজছে পুলিশ।

Tag :
লেখক সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

যেভাবে নিজের স্ত্রী বন্দুক ঠেকিয়ে স্বামীর দুই কান কেটে নিল

আপডেট টাইম : ১১:৫৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুলাই ২০১৮