অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রক্ষা পায়নি স্কুল-কলেজ ড্রেসের কেউই (ভিডিও)

ডেস্ক: রাজধানীর বিমানবন্দর সড়কে ‘জাবালে নূর’ বাসের দুই শিক্ষার্থীকে চাপা দিয়ে হত্যার ঘটনায় সোমবার ওই এলাকা ছিল উত্তপ্ত।

শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজেসহ আশপাশের বিভিন্ন শিক্ষার্থীরা বিমানবন্দর সড়ক অবরোধ ও বাস ভাঙচুর করে।

রোববার কুর্মিটোলা হাসপাতালের সামনে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দিয়া খানম মিম ও আবদুল করিম রাজিব নামে দুই শিক্ষার্থীর প্রাণ কেড়ে নেয় জাবালে নূর পরিবহন, আহত হয় আরও ১২ জন।

এ ঘটনায় নিহত মিমের বাবা জাহাঙ্গীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলার পর সোমবার জাবালে নূর পরিবহনের সেই বাসচালক মাসুম বিল্লাহকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) । সোমবার বরগুনা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে দুপুরে জাবালে নূর পরিবহনের দুটি বাসের দুই চালক সোহাগ (৩৫) ও জুবায়ের (৩৬) এবং তাদের দুই সহযোগী এনায়েত (৩৮) ও রিপনকে (৩২) গ্রেফতার করা হয়।র‌্যাব -১ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে সোমবার সকাল থেকেই বিএএফ শাহীন কলেজ, ভাষানটেক স্কুল অ্যান্ড কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট, তেজগাঁও কলেজ, বাংলা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নিয়ে বিমানবন্দর সড়কের উভয় পাশ বন্ধ করে দেয়। এতে এই রুটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এছাড়া রাজধানীজুড়ে বিভিন্ন সড়কে শতাধিক বাস ভাঙচুর করে শিক্ষার্থীরা।

এ সময় বাস ভাঙা ঠেকাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশের সঙ্গে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীর দফায় দফায় সংঘর্ষ হয়। আইনশৃঙ্খলা বাহিনীর শক্তিপ্রয়োগ শুরু হলে সড়কে বা আশপাশেই দাঁড়াতেই পারেনি শিক্ষার্থীরা।

এ সময় স্কুল-কলেজের ড্রেস পরা কোনো শিক্ষার্থীকে দেখলেই সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর শক্তি প্রয়োগের বিভিন্ন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সাজ্জাদ স্বাধীন নামের এক ফেসবুক ব্যবহারকারী তার আইডিতে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি ক্যাপশনে তিনি লিখেছেন, আজকের জন্য সমাপ্তি। তাদের দৌড় আর সেতু আপুর দৌড়! যানবাহন পুনরায় সচল।

স্কুল-কলেজ ড্রেসের কেউই রক্ষা পায়নি, এক ছাত্রের মা এগিয়ে এসে বাঁচায় তার ছেলেকে। এই অভিযানে এমইএস থেকে বিমানবন্দর পর্যন্ত কোনো ছাত্র দাঁড়াতে পর্যন্ত পারেনি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রক্ষা পায়নি স্কুল-কলেজ ড্রেসের কেউই (ভিডিও)

আপডেট টাইম : ০৩:১৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮