পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ Logo মাদরাসাশিক্ষক গ্রেফতার: ছাত্রীকে অজ্ঞান করিয়ে একাধিকবার ধর্ষণ, খাওয়াতো হতো জন্মনিয়ন্ত্রক Logo স্পষ্ট হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের লক্ষণ, প্রভাব পড়বে বাংলাদেশেও Logo সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সুইচ গিয়ারসহ যুবক গ্রেপ্তার Logo এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা: রাশেদ খান Logo বরিশালে দোয়ারিকা-সিকাপুর সেতুর টোল লোপাট কোটি টাকার রাজস্ব আত্মসাৎ !

উচ্চ মাধ্যমিকের ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর, পাশের হার ৭৩.৯৩ শতাংশ

ডেস্ক: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা ২০১৯-এর ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলের সার-সংক্ষেপ তুলে দেন।

এ বছর উচ্চমাধ্যমিকে পাশের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছেন ৪৭ হাজার ৫৮৬ জন। সচিবালয়ে দুপুর সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পরীক্ষার ফল বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। দুপুর ১টার পর থেকে শিক্ষার্থীরা যেকোনো মোবাইল থেকে এসএমএস, শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।

মোবাইল ফোনে ফল জানতে এইচএসসির ক্ষেত্রে HSC, আলিমের ক্ষেত্রে Alim, অন্য ক্ষেত্রে Tec লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে প্রাথীঁর রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ছয় লাখ ৬৪ হাজার ৪৯৬ জন এবং ছাত্রী ছয় লাখ ৮৭ হাজার ৯ জন। ফল পুনর্নিরীক্ষার জন্য আবেদন করা যাবে ১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত। শুধু টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে এই ফল পুনর্নিরীক্ষার আবেদন করা যাবে।

পুনর্নিরীক্ষার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস প্রার্থীর রোল নম্বর স্পেস বিষয় কোড লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। প্রতি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি কাটা হবে। একাধিক বিষয়ের জন্য ‘কমা’ দিয়ে বিষয় কোড লেখা যাবে। ফিরতি এসএমএসে একটি পিন নম্বর পাঠানো হবে। আবেদনে সম্মত থাকলে RSC লিখে স্পেস Yes স্পেস পিন নম্বর লিখে স্পেস যেকোনো কন্টাক্ট নম্বর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা

উচ্চ মাধ্যমিকের ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর, পাশের হার ৭৩.৯৩ শতাংশ

আপডেট টাইম : ০৭:০৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯