অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’ Logo লালমনিরহাট-২: ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ ‘সাজানো’, দাবি জনতার দলের চেয়ারম্যানের। Logo বিএনপির ইশতেহার: কৃষক কার্ড-ঋণ মওকুফ-নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি Logo আবারও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার Logo ঢাকা ১৭ আসনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের পথসভা, মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Logo বাংলাদেশকে কাঁধে নিয়ে আগামী ১৩ তারিখ নতুন সূর্য উঠবে – ডা. শফিকুর রহমান Logo এ নির্বাচন বেইমানদের ‘লাল কার্ড’ দেখানোর নির্বাচন: ডা. শফিকুর রহমান Logo পাটগ্রাম সীমান্তে ৬ বাংলাদেশিকে ধরে পুলিশে দিল বিএসএফ, নির্যাতনের অভিযোগ Logo বাউফলে রাতে মাইকিং ও শোডাউন: হাতপাখার প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন

সন্ত্রাস দমনে পাকিস্তান অঙ্গীকারাবদ্ধ: নওয়াজ

বাংলার খবর২৪.কমnawaj_52935 ডেস্ক: সন্ত্রাস দমনে পাকিস্তান বরাবরই অঙ্গীকারাবদ্ধ বলে ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম ভাষণে তিনি একথা বলেন।

নওয়াজ বলেন, বিশ্বব্যাপি সন্ত্রাসীদের উত্থানে সবার সঙ্গে পাকিস্তানও উগি¦গ্ন। তবে আমরা প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সুসম্পর্কের মাধ্যমে তাদের মোকাবিলা করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমাদের সেনাবাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সন্ত্রাস মোকাবেলায় যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছে।

নওয়াজ বিশ্বব্যাপি আগ্রাসনের ভয়াবহতা নিয়ে কথা বলেন। বিশেষ করে ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা করেন তিনি।

ভাষণে নওয়াজ বলেন, বিশ্বে জলবায়ু পরিবর্তন মারাত্মক আকারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে সম্প্রতি পাকিস্তানে ভয়াভহ বন্যার সৃষ্টি হয়ে অনেকের প্রাণহানি হয়েছে। অন্যান্য দেশেও বিভিন্ন মারাত্মক পরিস্থিতি দেখা দিয়েছে। তাই সবাইকেই জলবায়ুর পরিবর্তন সম্পর্কে সজাগ দৃষ্টি রেখে সচেতন থাকতে হবে।

পাক-ভারত সম্পর্ক সম্পর্কে নওয়াজ বলেন, আমরা তাদের সঙ্গে সুসম্পর্ক চাই। কিন্তু দু’দেশের মধ্যকার পররাষ্ট্র পর্যায়ের বৈঠক ভারত বাতিল করেছে। যা আমাদের প্রত্যাশিত নয়।

নওয়াজ মনে করেন, বৈঠক বাতিল করে ভারত কাশ্মীর সমস্যা সমাধানের আর একটি সুযোগ নষ্ট করল। কাশ্মীরের মানুষের নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকার রয়েছে। সেই অধিকারকে সমর্থন করা পাকিস্তানের ঐতিহাসিক দায়িত্ব। কাশ্মীর সমস্যার সমাধানে আন্তর্জাতিক শিবিরেরও এগিয়ে আসা উচিত। কেননা, গণভোটের জন্য কাশ্মীরের মানুষ এখনও অপেক্ষা করছেন। সূত্র: দ্য ডন

Tag :
জনপ্রিয় সংবাদ

ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’

সন্ত্রাস দমনে পাকিস্তান অঙ্গীকারাবদ্ধ: নওয়াজ

আপডেট টাইম : ০৬:২৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৪