পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

শুটিং সেটে অভিনেত্রীকে বেধড়ক মারধর অভিনেতার!

ডেস্ক : অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে শুটিং সেটেই মারধর করেছেন অভিনেতা জয় মুখার্জি। সম্প্রতি কলকাতায় টেকনিশিয়ান স্টুডিওতে এ ঘটনা ঘটে। পরে কলকাতার রিজেন্ট পার্ক থানায় এফআইআর দায়ের করেন ঐন্দ্রিলা।

ঐন্দ্রিলা ও জয় দুজনেই কলকাতার সান বাংলা চ্যানেলের ধারাবাহিক ‘জিয়ন কাঠি’ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করছেন। এ নাটকের শুটিং যখন চলছিল, তখন ঐন্দ্রিলা তার মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন। সেখান থেকেই ঘটনার সূত্রপাত।

ঐন্দ্রিলার অভিযোগ, জয় ফ্লোরে ঢুকেই তাকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে থাকেন। তারপর ফ্লোর থেকে বেরিয়ে যেতেই জয় তাকে ধাওয়া করেন এবং তার ডান হাত চেপে ধরে জোরে ধাক্কা মারেন। ঐন্দ্রিলা কারণ জানতে চান। কিন্তু কোনো উত্তর না দিয়ে জয় মাথা দিয়ে ঐন্দ্রিলার মাথায় ক্রমাগত আঘাত করতে থাকেন।

এখানেই ক্ষান্ত না হয়ে মেকআপ রুমে গিয়েও ঐন্দ্রিলার উপর চড়াও হন জয়। তবে ঐন্দ্রিলাকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন জয় মুখার্জি। কিন্তু ঐন্দ্রিলা শর্মার গায়ে হাত তোলার অভিযোগেই এ ধারাবাহিক নাটক থেকে বাদ দেওয়া হয়েছে জয় মুখার্জিকে। অন্যদিকে পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

এবারই প্রথম নয়, এর আগে টলিউড অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জিকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন জয় মুখার্জি। পরবর্তীতে জামিনে মুক্তি পান এই অভিনেতা।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

শুটিং সেটে অভিনেত্রীকে বেধড়ক মারধর অভিনেতার!

আপডেট টাইম : ০৩:২৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০