পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জনতা সমবায় কল্যাণ সমিতির উদ্যোগে বর্ণাঢ্য মিলন মেলা অনুষ্ঠিত Logo ধানের শীষ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন Logo অব্যাহতি পাওয়া বিএনপি নেতা জব্বার মৃধার পাশে দাঁড়ালেন ড.মাসুদ Logo আগামী নির্বাচন সহজ নয়, একটি ভোটও নষ্ট করা যাবে না: সালাম Logo ‘আমি আপনার আপু নই’: সম্বোধন নিয়ে বির্তকে কালীগঞ্জের ইউএনও Logo শীতার্তদের মাঝে লালমনিরহাট জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ Logo বুটেক্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৪ হাজার ৫০০ শিক্ষার্থী Logo এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী সাইফুল কবিরের ঘুষ বানিজ্য, নামে বেনামে সম্পদের পাহাড় Logo লালমনিরহাটের পাটগ্রামে বিরল প্রজাতির শকুন উদ্ধার Logo হাতীবান্ধায় সীমান্ত সুরক্ষায় বিজিবির নতুন ক্যাম্পের যাত্রা শুরু

হংকং-এ গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ অব্যাহত

বাংলার খবর২৪.কম ডেস্ক : হংকং এর আগামী নির্বাচনের জন্য চীনের পরিকল্পনার বিরুদ্ধে শহরের কেন্দ্রস্থলে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। এই বিক্ষোভ প্রত্যাহার করে নেবার জন্য চীনের নিযুক্ত প্রধান নির্বাহী সি ওয়াই লিউং আহ্বান জানিয়েছেন, তবে বিক্ষোভকারীরা তা প্রত্যাখ্যান করেছে এবং লিউং এর পদত্যাগ দাবি করেছে।

লিউং এক টিভি ভাষণে বলেছেন, আগামী নির্বাচনের আগে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে চীনের যে ভূমিকা তা বেইজিং ছাড়বে না।
বিক্ষোভকারীরা আগামিকাল বুধবার চীনের জাতীয় দিবসের দিন আরো বড় আকারে বিক্ষোভের পরিকল্পনা করেছে। আগামীকাল বুধবার, ১লা অক্টোবর চীনা বিপ্লবের বার্ষিকী। হংকং-এর বিক্ষোভকারীরা আশা করছেন এই জাতীয় দিবস উপলক্ষে আরো বেশি সংখ্যক মানুষ তাদের আন্দোলনে যোগ দেবেন। আর সেটাকে ঠেকানোর লক্ষ্যেই চীন সরকার সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে এই বিক্ষোভ নিয়ে যে কোনো ধরনের আলোচনা, ছবি আদান-প্রদান ইত্যাদি বন্ধ করে দিয়েছে।

হংকং শহরের কেন্দ্রস্থলের একটা বড় জায়গা এখন গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের দখলে বলে জানা গেছে। মংকক, অ্যাডমিরাল্টি এবং কজওয়ে বে এলাকায় হাজার হাজার মানুষ অবস্থান নিয়েছেন। তারা ব্যারিকেড তুলে সেখানকার প্রধান রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে।

এই সাবেক ব্রিটিশ উপনিবেশের নেতা নির্বাচনে হংকং-বাসীদের আরো বড় ভূমিকা দেয়ার দাবিতেই এই বিক্ষোভ। কিন্তু চীন সরকার এই দাবি মানতে নারাজ। হংকং-এর নির্বাচনে কে অংশ নিতে পারবেন বা পারবেন না, তা ঠিক করে দেয় বেইজিং কর্তৃপক্ষ।

হংকং-এর চীনাপন্থী প্রধান নির্বাহী লিউং সান ঈং এই বিক্ষোভ থামানোর ডাক দেয়ার পর বিক্ষোভকারীরা তারও পদত্যাগ দাবি করছেন।

সূত্র : বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

জনতা সমবায় কল্যাণ সমিতির উদ্যোগে বর্ণাঢ্য মিলন মেলা অনুষ্ঠিত

হংকং-এ গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ অব্যাহত

আপডেট টাইম : ০৪:৪৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০১৪