পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo খিলগাঁওয়ের সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ২৯ টি ফ্ল্যাট! রাজধানীজুড়ে সম্পদের পাহাড় Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুলের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযান,৪ ভারতীয় গরু আটক Logo জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ Logo রূপগঞ্জে ভূমিদস্যুতা বন্ধ ও খাল উদ্ধারে ১০ গ্রামের সভা ও ঝাড়ু মিছিল Logo পুলিশের ইউনিফর্ম পরে ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে বিআরটিএ’তে যুবক আটক Logo পাটগ্রামে দবীর উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ রোগীকে আর্থিক সহায়তা Logo চলন্ত ট্রেনে নারী ধর্ষণের ঘটনায় তোলপাড়, চার পুলিশ প্রত্যাহার Logo ৪ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ Logo লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি

তালেবান হামলায় ৭ আফগান সেনা নিহত

বাংলার খবর২৪.কম ডেস্ক: আফগানিস্তানে তালেবানদের দুটি পৃথক আত্মঘাতি বোমা হামলায় দেশটির সাতজন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার সকালে সেনাবহনকারী দু’টি বাসে এ হামলা চালানো হয়। হামলায় আহত হয়েছেন ২১ জন।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন নিরাপত্তা চুক্তির ২৪ ঘণ্টা অতিবাহিত হতে না হতেই আত্মঘাতী বোমায় কেঁপে উঠলো রাজধানী কাবুল।

সূত্র জানায়, কাবুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি সড়কে হামলায় ৭ জন নিহতসহ ১৫ জন আহত হন। প্রায় কাছাকাছি সময় কাবুলের উত্তরে আরো একটি সেনা কর্মকর্তা বহনকারী বাসে আত্মঘাতী হামলা চালায় তালেবানরা। সেখানে কেউই প্রাণ হারাননি। তবে আহত হয়েছেন ছয়জন ।

এদিকে, এক টুইটার বার্তায় দু’টি হামলারই দায় স্বীকার করেছে তালেবানরা। এরকম আরো হামলা চালানোর হুমকিও দেওয়া হয়েছে ওই বার্তায়।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই তালেবানদের ব্যাপক হামলার শিকার হচ্ছে আফগান সরকারি কর্মকর্তা ও সেনাবাহিনী। এসব হামলায় শতাধিক হতাহত হয়েছে। প্রতিদিন বিভিন্ন হামলায় দেশটিতে গড়ে ১৮ জন আফগান নিহত হয় বলে এক জরিপে উল্লেখ করা হয়।

সূত্র: আল-জাজিরা, বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

খিলগাঁওয়ের সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ২৯ টি ফ্ল্যাট! রাজধানীজুড়ে সম্পদের পাহাড়

তালেবান হামলায় ৭ আফগান সেনা নিহত

আপডেট টাইম : ০৮:০৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০১৪