পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড।

সামাজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়িয়ে বাজার করলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

ডেস্কঃ নিত্যপণ্য কেনার জন্য স্বাস্থ্যবিধি মেনেই শারীরিক দূরত্ব বজায় রেখে একটি চেইন শপের বাইরে লাইনে দাঁড়িয়ে আছেন একজন মন্ত্রী। দেশের সরকারের উচ্চ পর্যায়ের একজনের এমন নিয়মানুবর্তিতার দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, লাইনে দাঁড়ানো ওই মন্ত্রী হলেন- শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে রাজধানী ধানমন্ডির একটি চেইন শপে নিত্যপণ্য কিনতে গিয়ে তিনি এভাবেই লাইনে দাঁড়িয়েছেন।
ছবিতে আরও দেখা যায়, শিক্ষামন্ত্রী শারীরিক দূরত্ব নিশ্চিত করার এমন একটি বৃত্তের মধ্যে দাঁড়িয়ে আছেন, তার সামনে ও পেছনের জনও নির্দিষ্ট বৃত্তের মধ্যে আছেন। এমনকি মাস্ক পরতেও ভোলেননি মন্ত্রী।

জানা যায়, শিক্ষামন্ত্রী প্রায় সময়ই নিজে কেনাকাটা করতে যান। এদিনই গিয়েছেন নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে। আর স্বাস্থ্যবিধি মেনেই লাইনে দাঁড়িয়েই শারীরিক দূরত্ব বজায় রেখেই এদিনও বাসার জন্য কেনাকাটা করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, ছবিটি ধানমন্ডির মীনা বাজারের বাইরের দৃশ্য। দুপুর ২টার দিকে মন্ত্রী ধানমন্ডি ২৭ নম্বরে মীনা বাজারে গিয়েছিলেন শপিং করতে। সেই বাজার থেকে শিক্ষামন্ত্রী নিজের বাসার জন্য চানাচুর, মিষ্টিসহ অন্যান্য পণ্য কিনেছেন এদিনও। তিনি নিয়মিতই ওখান থেকে শাক-সবজিসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটা করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড।

সামাজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়িয়ে বাজার করলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

আপডেট টাইম : ০৫:১৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০